somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বংশ হওয়া থেকে বাঁচতে জ্বীনের বাদশাকে ৩ লাখ টাকা দিয়ে নিঃস্ব এক সহজ সরল কৃষক

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্বীনের বাদশা বলে কথা। তার হুকুম অমান্য করে সাধ্য কার। কু-আছর পড়বে সন্তান ও পরিবারের ওপর। ওলট-পালট করে দিবে সংসার। স্মৃতিভ্রষ্ট করে বানিয়ে দিবে পাগল। এক থাপ্পড়ে কেড়ে নিতে পারে প্রাণ। এই বদ্ধমূল উদ্ভট বিশ্বাসে ভীত সাইদুল মোবাইল ফোনে জ্বীনের বাদশার হুকুম পেয়ে তা তামিল করতে মরিয়া হয়ে ওঠেন। স্বর্ণালংকার, গোলার ধান, আবাদী জমি ও বীজতলার ধান চারা বিক্রি করে দ্রুত ৩ লাখ টাকা সংগ্রহ করে জ্বীনের বাদশার দূতের হাতে তুলে দেন। তবে সদয় বাদশা সাইদুলের কাকুতি-মিনতিতে ১২ হাজার টাকা কম নিয়েছেন। এই কথা মানব জাতির কারো কাছে প্রকাশ করলে বংশকে নির্বংশ করে দিবে বলে বাদশার হুমকিতে এ বিষয় সাইদুল অন্য কাউকে বলেননি। এলাকার কারো কারো প্রশ্নের উত্তরে কুয়েত যাবার জন্য সম্পত্তি বিক্রি করছের বলে জানান।হবিগঞ্জ জেলার, বানিয়াচঙ্গ উপজেলায়, গরীব হোসেন মহল্লায়, সাইদুলের বাড়ি। বয়স ৪২ বছর। ২ সন্তানের জনক। পেশায় কৃষক। সাদা-সিদে সরল প্রকৃতির লোক। গত বছরের ডিসেম্বর মাসের প্রথম দিকে অপরিচিত নাম্বার থেকে তার মোবাইল ফোন নাম্বারে ফোন আসে। পরিচয় জানতে চাইলে জ্বীনের বাদশা ফরহাদ বলে পরিচয় দেয় এবং জঙ্গল ঘেরা ‘পুতা’ বাড়িতে তাদের ৭শ’ বছরের আস্তানা বিনষ্ট করে ঘরবাড়ি নির্মাণ করায় তার হাবেলীর ২১ হাজার জ্বীন রুষ্ট হয়ে ওঠেছে। এখন যে কোন সময় সাইদুলের সন্তানসহ তার বংশকে নির্বংশ করে দিবে বলে শাসায়। সরল সাইদুল এ থেকে বাঁচার উপায় জানতে চাইলে জ্বীনের বাদশা উপায় বলে দেয়। ‘নিয়মিত নামাজ পড়বে, মিথ্যা বলবে না, কারো আমানত খেয়ানত করবে না এবং আমার হাবেলিতে শিরনী করার জন্য ৩ লাখ টাকা ৩ সপ্তাহের মধ্যে ৩ কিস্তিতে প্রদান করবে। আর এ কথা মানব জাতির কারো কাছে প্রকাশ করলে নির্বংশ হয়ে যাবে। জ্বীনেরা সব সময় তোর পাশে থাকবে’। এসব কথা বিশ্বাস করে সাইদুল ২ ভরি স্বর্ণালংকার, ১৭ কেদার জমির সাকুল্য ইজারা দিয়ে এবং বীজতলার ধানচারা ও গোলার ১শ’ মণ ধান বিক্রি করে ৩ লাখ টাকা জোগাড় করে জ্বীনের বাদশার হুকুমমতে ঢাকার জয়দেবপুরের চান্দূরার সোহাগ পল্লীর নির্জন স্থানে বাদশার দূতের কাছে ৩ কিস্তিতে ১৪, ২১ ও ২৮ ডিসেম্বর টাকা প্রদান করেন। অনেক অনুনয়-বিনয় করে ১২ হাজার টাকা কম দেন। সাইদুল জানায়, আমার পরিবারের ঘটে যাওয়া পূর্বের ঘটনা বলায় এবং তার আধ্যাত্বিক কথাবার্তায় আস্থাশীল হয়ে উঠি। তার হুকুমে সর্বস্ব বিক্রি করে তামিল করি। এই জ্বীনের বাদশা পরিচয়দানকারী প্রতারক প্রায়সময়ই ০১৭৪৬৪৯৬৪৭৭ নাম্বার থেকে ফোন করতো। গত ৬ জানুয়ারি একটি জাতীয় দৈনিক পত্রিকার রিপোর্টে বগুড়ায় প্রতারক জ্বীনের বাদশাসহ ৩ জন র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে জেনে বুঝতে পারি আমি প্রতারিত হয়েছি। সর্বস্ব খুইয়ে এখন কেবল মাথা থাপড়াচ্ছি। সাইদুলের ধারণা বগুড়ায় ধৃত ব্যক্তিরা তার ঘটনার সাথে জড়িত থাকতে পারে। সে আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য চায়
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:৫৬
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×