
ঠিক এক ই ভাবে আমাদের সাধারন মানুষদেরও চিন্তার ইতিবাচক পরিবর্তন ও আচরণের মাধ্যমে তার প্রয়োগ ঘটাতে হবে নাগরিকদের স্বীয় সক্ষমতা চিহ্নিত করে এর ইতিবাচকভাবে প্রয়োগ ক রতে হবে।তাছাড়া আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীলতা দেখাতে হবে এবং সর্বোপরি সরকারকে রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ সঠিক ব্যবহার এবং এর সুষম বন্টন করতে হবে। এসব সামাজিক দায়িত্ব স মূহ স ঠিকভাবে পালন করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে সক্ষম হবো।আর আমরা জানি একটি দুর্ণীতিমুক্ত দেশ গঠনের অন্যতম পুর্ব শর্ত হচ্ছে সুশাসন। আর সুশাসন নিশ্চিত করার একচ্ছত্র ক্ষমতা হচ্ছে আমাদের রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সদিচ্ছার উপর নির্ভরশীল।

তাই একথা নিশ্চিতভাবে বলা যায় সুশাসন প্রতিষ্ঠার মধ্যেই বাংলাদেশের সার্বিক অগ্রগতি সম্পুর্ণরূপে নিহিত।একটি গণতান্ত্রিক সরকারের দ্বারাই প্রকৃত অর্থে সুশাসন দেয়া সম্ভব। যা এ মুহুর্তে ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা গলা টিপে হত্যা করে ‘কুশাসন’ চালু রেখেছে।
সুতরাং বাংলাদেশের স্বার্থেই ‘জগদ্দল পাথরের’ ন্যায় চেপে বসা এ অগণতান্ত্রিক সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতেই হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
