প্রসঙ্গঃ ৫জানুয়ারি হোক ''বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনের নতুন 'যাত্রাবিন্দু''
৫ জানুয়ারি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি কালো দিন হিসেবে চিহ্নিত।যদিও একথা ঠিক আমাদের দেশে সেই অর্থে গণতন্ত্র শক্ত ভিত্তির দাড়াতে পারেনি। তার জন্য সব শীর্ষ রাজনৈতিক নেতৃত্বই অনেকাংশে দায়ী।তবে ৫জানুয়ারি ২০১৪ সালে যে ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে তা সামগ্রিকভাবে আমাদের গণতন্ত্রকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে।সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে এ থেকে স্বাভাবিকভাবে উত্তরণের কোনো সঠিক পথ আমাদের জানা নেই।তাই আমাদের সবাইকে একটি বিষয় পরিস্কারভাবে স্মরণ রাখতে হবে, বাংলাদেশের গণতন্ত্র যে গভীর খাদে নিমজ্জিত হয়েছে সেখান থেকে উদ্ধার করতে হলে দীর্ঘ এক অনিশ্চিত যাত্রা অতিক্রম করতে হবে। সুতরাং বিএনপি'র নেতা কর্মীদের একটা বিষয় মনে রাখতে হবে ''৫ জানুয়ারি একটা তারিখ মাত্র'', এটাকে অধিক গুরুত্বারোপ করা বরং চলমান গণতন্ত্র পূনঃরুদ্ধারের আন্দোলনকে ব্যাহত করবে।
সেক্ষেত্রে ৫ জানুয়ারিকে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের 'যাত্রাবিন্দু' হিসেবে বিবেচনা করলে আন্দোলনের অভীষ্ট লক্ষ্য অর্জনে বিশেষ ভূমিকা রাখতে পারে।তাই আসুন '৫ জানুয়ারিকে গণতন্ত্র পূনঃরুদ্ধারে'র 'শেষ তারিখ' হিসেবে না দেখে এটাকে আন্দোলনের অন্যতম একটিমাত্র 'তারিখ সংখ্যা' হিসেবে দেখি।কারণ আমাদের সবাইকে মনে রাখতে হবে গণতান্ত্রিক আন্দোলন কোনো তারিখ সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত হয় না , এটা সম্পুর্ণ রুপে একটি চলমান প্রক্রিয়া।
তবে ইতিহাস বলে, কোনো স্বৈরাচার জনগণের ইচ্ছাকে বা মতামতকে অগ্রাহ্য করে কেবলমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি।'বাংলাদেশে তো তা আরো বেশি সম্ভব নয়'।তাই শুধুমাত্র ''৫ জানুয়ারি'' নয় যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে, আমাদের সবাইকে সেই শক্ত ও কঠিন মানষিকতা গড়ে তুলতে হবে।
=মনের হিংসা দূর করো রব=

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন
সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব
আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
খালিদ বিন ওয়ালিদের জুলুমের বিরুদ্ধে ছিলেন বদর যুদ্ধের সাহাবী হযরত আবু কাতাদাহ আল আনসারী (রা.)
প্রথমেই বলে নিতে হবে, ইসলামে বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের অশেষ সম্মান দেওয়া হয়েছে। মুসলমানদের যখন খুবই খারাপ অবস্থা, তখন এই বদর যুদ্ধে নবীজির নেতৃত্বে অংশগ্রহণ করেন একদল মুষ্টিমেয় সাহাবী। সেই বদর... ...বাকিটুকু পড়ুন
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।