somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'' নাগরিক হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সাধারণ জনগণ শংকিত''

১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাম্প্রতিক সময়ে সারাবিশ্বে মতপ্রকাশের স্বাধীনতাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান এসানজের প্রতিষ্ঠিত 'উইকিলিকস'।বিশ্ব মোড়ল মার্কিন যুক্ত্ররাষ্ট্রের বৈদেশিক দুতাবাস গুলো থেকে স্টেট ডিপার্টমেন্টকে পাঠানো বার্তাগুলো বিভিন্ন মিডিয়া কাছে ফাঁস করে দিয়ে একবিংশ শতাব্দীতে সাধারণ জনগণের তথ্য জানার সীমা নিয়ে ‘রাষ্ট্র বনাম জনগণের তথ্য অধিকার’দুই পক্ষকে মুখোমুখি দাড় করিয়ে দিয়েছে।
আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা নয় ।উইকিলিকসের ঘটনা উল্লেখ করার কারণ হচ্ছে ‘এতবড় ইস্যু যা মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য নিরাপত্তা তথা সামরিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে পেন্টাগনের আমলাতান্ত্রিক সামরিক অহংকার ধুলায় মিশিয়ে দিয়েছে তার পরেও কিন্তু মার্কিন প্রশাসন কোনো মিডিয়াকে উইকিলিকসের প্রকাশিত বার্তা প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেনি।
অথচ একই গোলার্ধে বসবাস করেও একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন কিনা প্রতিনিয়ত আওয়ামী লীগ নেতাদের মুখে ডিজিটাল যোগাযোগ মাধ্যমের উন্নয়নের গল্প শুনতে শুনতে সবার কান ঝালাপালা হবার যোগাড়, ঠিক সেই সময় আমাদের শুনতে হচ্ছে বিএনপি’র অন্যতম প্রধান নেতা তার কোনো বক্তব্য কোনো গণমাধ্যম এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রকাশ করা যাবে না।একজন ফাসিঁর ( যদিও তিনি এখন রাষ্ট্রপতি কতৃক ক্ষমাপ্রাপ্ত, অন্য মামলায় যাবজ্জীবন সাজা খাটছেন ) আসামী জেলখানায় বসে তার অনেক ''সাধের বাসর ঘর দেড় ঘন্টা ধরে উপভোগ করছেন'' বলে মিডিয়ায় প্রকাশিত হয়েছে। অথচ এই খবর সংবিধানের শপথ নেয়া বিবেকের কাছে দায়বদ্ধ দায়ি্ত্বশীলদের দৃষ্টিগোচর হয়নি।অথবা একজন নাগরিকের নববিবাহিত স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করার মানবিকাধিকারের বিষয়টি ভেবে সাজাপ্রাপ্ত আসামীও হয়তবা বিশেষ প্রিভিলেজ পেয়েছেন।
সংবিধান একজন নাগরিককে কি কি অধিকার দিয়েছে্ন তা আমাদের মতো সাধারণ মানুষ সবটা না বুঝলেও অন্তত এইটুকু বুঝি প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকা্র কোনো আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কিংবা দেশের সার্বভৌম বা স্বাধীনতা বিরোধী কথা না বলে থাকলে , তা প্রকাশে বাধা দেয়া যাবে না । তা ছাড়া খবর প্রকাশ করা গণমাধ্যমের দায়িত্ব ও কাজ,তাই প্রকাশের রসদই ফরমালিন আক্রান্ত এই অভিযোগে কেড়ে নেয়া হয়, তাহলেতো খুন ধর্ষন, রাস্তা,ব্রিজ টয়লেট চালুর ছবি প্রকাশ করে একসময় এই শিল্প বেকার হয়ে পড়বে। সবচেয়ে বড় কথা হচ্ছে ,একজন খুনের আসামীও তার মনের কথা বলতে পারে্‌ন এবং তা প্রকাশেও কোনো বাধা থাকে না।
একজন রাজনৈতিক নেতা রাজনৈতিক বক্তব্য দিবেন এটাইতো স্বাভাবিক।তিনি তো আর নাটক সিনেমার কাহিনী বলবেন না।তিনি তো তাঁর কর্মিদের বলবেনই ''আন্দোলনে সবাইকে রাজপথে থাকতে হবে, সরকারকে না হটানো পর্যন্ত রাজপথে ছাড়ব না '' এগুলো তো গতানুগতিক রাজনৈতিক বক্তব্য। ইতিপুর্বে আমরা তো দেখেছি আওয়ামী লীগের এক নেতা বঙ্গভবনে অক্সিজেন পর্যন্ত বন্ধ করার হুমকি দিয়েছিলেন।তাছাড়া ‘সরকার আইন মোতাবেক সরকার’ কিন্তু নৈতিক দৃষ্টিতে কেউ যদি এটাকে অবৈধ সরকার বলতেই পারেন, এটা নাগরিক হিসেবে তার অধিকার।আইন করে কারো মতপ্রকাশের অধিকার কেড়ে নেয়ার মতো সিদ্ধান্ত নেয়া হলে নাগরিক হিসেবে কোনো অধিকারই আর থাকবে না। তাহলে আর গণতন্ত্রের কি কোনো বাস্তবিক অর্থে কোনো কাজই থাকে না । গণতন্ত্র নামক এই বিমূর্ত প্রক্রিয়াকে আমরা জাতীয় যাদুঘরে পাঠিয়ে দিলেই সব ল্যঠা চুকেবুকে যায়। তাই আমাদের মতো সকল সাধারণ জনগণ মতপ্রকাশের বিষয়ে বর্তমান সিদ্ধান্ত পুনঃর্বিবেচনা করা হবে বলে আমরা বিশ্বাস করি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

×