গত কয়েকদিন ধরে সরকারের মন্ত্রীরা এসএসসি পরীক্ষার জন্য চলমান সরকার বিরোধী আন্দোলন স্থগিতের আহবান জানাচ্ছেন।কিন্তু তারাই আবার লাগাতারভাবে বলে যাচ্ছেন বিরোধী দলের আন্দোলন বলে দেশে কিছু নেই।প্রশ্ন হচ্ছে, আন্দোলন যদি নাই হয়, তবে বন্ধের প্রশ্ন আসবে কেন ?তাঁর চেয়ে বড় প্রশ্ন হচ্ছে, দেশে কি এসএসসি পরীক্ষার প্রয়োজন আছে?
পরীক্ষা দিলে যেখানে জনগণের বিশাল অংকের ট্যক্সের টাকার অপচয় ঘটিয়ে ৯০ শতাংস পাস দেখানো হবে ।সাথে ফ্রি হিসেবে শেখ হাসিনা ও নাহিদ সাহেবের ক্লোজ আপ হাসি দেখে জনগণকে ধন্য হতে হবে।আর এ বছর না হয় আগেই ক্লোজ আপ হাসি দেখিয়ে ১০০ শতাংস ছাত্র-ছাত্রীকে পরীক্ষা না নিয়ে পাস করিয়ে দিলেন। তাতে অন্তত দেশের কোটি কোটি টাকার সাশ্রয় হলো।
তাছাড়া যে পার্লামেন্টের ১৫৪জন সদস্য কোনো প্রকার নির্বাচন না করে গঠিত হয়েছে সেখানে ছাত্র-ছাত্রীরা তো অন্ততঃ স্কুলে যাওয়া-আসা করেছে,তাই তাদের নিশ্চিতভাবে পরীক্ষা না দিয়ে পাস করার অধিকার রয়েছে।
সুতরাং দেশের বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধানের পুর্বে শুধুমাত্র এসএসসি পরীক্ষাই নয়, কোনো ধরনের পাবলিক পরীক্ষা নেয়ার কোনো প্রয়োজন নেই।দেশের সার্বিক স্থিতিশীলতার প্রয়োজনে কোনো না কোনো সময়ে জনগণকে ত্যাগ স্বীকার করতে হয়।
বাংলাদেশের জনগণ বর্তমান দমবব্ধকর রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে মুক্তি পেতে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





