গতকাল ছিল শনিবার । ২০১৬ সালের প্রথম দিনটি ছিলো শুক্রবার।স্বাভাবিকভাবেই সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশের সবশ্রেণী পেশার মানুষই অলস সময় কাটান।এমনকি রাজনৈতিক দলগুলোও বিশেষ কোনো কর্মসূচী না থাকলে কর্মীরা ছুটির আমেজে ব্যক্তিগত সময় কাটান।সে হিসেবে বাংলাদেশে ২০১৬ সালের রাজনৈতিকভাবে ব্যস্ততম দিন শুরু হয় গতকাল শনিবার থেকে।রাজনৈতিকভাবে ২০১৬ সালের শুরুটা কিন্তু ভ্রু কুঞ্চনের মধ্যে শুরু হলো।দেশের একটি প্রধান রাজনৈতিক দলের অফিস দখলের মত ঘটনা কিন্তু সারা বছর রাজনীতিটা স্বাভাবিক গতিতে চলবে না সেটাই বলে দেয়।ঢাকা শহরের রাজনীতির জন্য অত্যন্ত স্পর্শকাতর এলাকায় অবস্থিত রাজনৈতিক দলের অফিস দিনে দুপুরে দখলের চেষ্টা নিশ্চয়ই সরকারের উচ্চপর্যায়ের ইন্ধন ছাড়া যে সম্ভব নয় , এটা বুঝতে অন্ততপক্ষে ঝানু গোয়েন্দা হওয়ার দরকার নেই।যেখানে নির্বাচন কমিশনের সাজানো ছকে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়েও দেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল প্রচলিত ধারার রাজনীতিতে থাকতে প্রচেষ্টা চালাচ্ছে সেখানে ভুইঁফোর কিছু রাস্তার টোকাই শ্রেণীর গুন্ডাদের দিয়ে দলীয় কার্যালয় দখলের চেষ্টা নিশ্চিতভাবে 'পায়ে পা লাগিয়ে' ঝগড়া লাগানোর অপচেষ্টা ছাড়া কিছুই হতে পারে না।তবে পুরো ঘটনাটি ২০১৬ সালের অন্তত রাজনীতির জন্য ''মর্নিং শোজ দ্য ডে'' হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
মর্নিং শোজ দ্য ডে''
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।