somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর ধর্মপ্রেম......

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী বাংলা নববর্ষের প্রথম দিনেই নাগরিকদের সাধারণ নিরাপত্তা দিতে ব্যর্থতা ঢাকার কুটকৌশল হিসেবে আবারো ধর্মের আশ্রয় নিয়েছেন। অনেকটা বিনা কারণেই আজ তিনি মুক্তচিন্তা নিয়ে একটি স্ববিরোধী ব্যাখ্যা দাড় করাতে চেষ্টা করলেন। বোঝাই যাচ্ছে তিনি অত্যন্ত পরিকল্পিতভাবে সমাজে নতুন ধরনের বিভাজনের ফ্রন্ট খোলার একটি প্রজেক্ট হাতে নিয়েছেন।একজন সরকার প্রধান হিসেবে তাঁর দায়িত্ব হচ্ছে জনগণের স্বাভাবিক জীবনপ্রবাহ অব্যাহত রাখতে যথাযথ ব্যবস্থা নেয়া। অথচ তিনি সেটা না করে নিরাপত্তা রক্ষায় ব্যর্থতা ঢাকতে জনগণের চলাচলে সময়সীমা বেধেঁ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে ধর্মভীরু প্রমান করতে গিয়ে জনগণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রয়াসকে তাঁর ব্যক্তিগত খেয়ালখুশি মত ব্যাখ্যা দিয়েছেন, যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। বর্তমানে বাংলাদেশে সূর্য অস্ত যায় প্রায় সন্ধ্যা ৭টায়। অথচ ১লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করার হুকুম জারি করেছে পুলিশ , এটা কি আইনশৃংখলা স্বাভাবিকতার বহিঃপ্রকাশ।সরকারপ্রধান হিসেবে তাঁর কাজ নিশ্চয়ই আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা। নাগরিকদের যথাযথ নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়ে সুযোগমতো ধর্মকে ব্যবহার করা নয়। এতে বরং সমাজে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর উত্থাণ ঘটে।
আমরা ইতিপূর্বে দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী শাহবাগে স্বতঃস্ফুর্তভাবে গড়ে ওঠা গণজাগরন মঞ্চের আন্দোলনকে কিভাবে সরকারের দখলে নিয়েছেন আবার নিজেরা হেফাজাত ইসলামকে পৃষ্ঠপোষকতা দিয়ে ঢাকায় ডেকে এনে তাদেরকে হঠাতে লাখ লাখ রাউন্ড গুলি টিয়ার শেল নিক্ষেপ করেছেন।
তাই মাননীয় প্রধানমন্ত্রীকে রাজনৈতিক স্বার্থ হাসিলের প্রয়োজনে কখনো ধর্মের প্রতি অতি প্রেম আবার কখনো মুক্তচিন্তার প্রতি সীমাহীন অনুরাগ , এই কৌটিল্য প্রবণতা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার প্রতি অধিক মনো্যোগী হতে হবে। কারণ রাষ্ট্রের সামগ্রিক কাঠামো আইনের শাসন প্রতিষ্ঠার উপর নির্ভরশীল, এটা কোনোক্রমেই শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগ বা প্রগতিশীল চিন্তাচেতনা দ্বারা নিয়ন্ত্রিত নয়।
পূণশ্চঃ দুনিয়ার তাবৎ স্বৈরাচার শাসকদের ক্ষেত্রে একটি অলিখিত মিল রয়েছে, সেটা হচ্ছে তারা স্বীয় রাজনৈতিক সংকটকালীন সময়ে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে থাকেন । সেই পাকিস্তান আমলে আইয়ূব খাঁন থেকে শুরু করে বিশ্ববেহায়া হিসেবে পরিচিত স্বৈরাচারী এরশাদ পর্যন্ত কে নয় ? সবাই তারা ধর্মকে তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার প্রয়োজনে যথেচ্ছে ব্যবহার করেছেন।মাননীয় প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যে শুনে মনে হচ্ছে তিনি নিশ্চয়ই নিজেকে ওনাদের মতন গণবিচ্ছিন্ন ভাবছেন , তাইতো এখন ধর্ম ও মুক্তচিন্তার বিভাজন সৃষ্টির অপতৎপরতা শুরু করেছেন!!
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×