somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বৈত নাগরিকত্ব, মন্ত্রীত্ব ও নৈতিকতা !!

২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের জনপ্রশাসন–বিষয়ক মন্ত্রী, একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এটা নতুন খবর নয়।আমরা সবাই জানি। তিনি জীবনের বড় অংশ বৃটেনে কাটিয়েছেন তাও পুরাতন সংবাদ।তিনি যে যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়েছেন সে ধারণাও সকলের রয়েছে। কিন্তু যে বিষয়টা অবাক করেছে সেটা হচ্ছে তিনি একইসাথে দুটি দেশের নাগরিকত্ব বহাল রেখেছেন।আমি যদি ভুল জেনে না থাকি তা হচ্ছে , কোনো নাগরিক দ্বৈত নাগরিকত্ব বহাল রাখলে তিনি বাংলাদেশের নির্বাচন করার অযোগ্য হন।কিন্তু আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তিনি নিজে ইইউতে যুক্তরাজ্যের থাকার পক্ষে ভোট দেয়ার কথা ঘোষণা দিয়েছেন।এতে প্রমাণিত হয় তিনি এখন দুটি দেশের নাগরিকত্ব ভোগ করছেন।
একটি দেশের ও প্রধান রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি যদি একই সাথে দুটি দেশের নাগরিকত্ব বহাল রাখেন সেটা নিঃসন্দেহে চরমভাবে নৈতিকতাবিরোধী ।আর একজন মন্ত্রী যদি নৈতিকতাবিরোধী কাজ করেন তা অবশ্যই তাঁর মন্ত্রী হিসেবে নেয়া শফথের লংঘণের সামিল।

পূর্বাপর ঘটনাঃ১। গত কয়েকদিন আগে দেশের প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারের পরে তার পরিবার থেকে তাঁর বৃটিশ নাগরিকত্বের বিষয় নিশ্চিত করে কনসুলেট সুবিধা চাওয়া হয়। তখন আইনশৃংখলা বাহিনী জানায় একই সাথে দুটি দেশের নাগরিকের ক্ষেত্রে এই সুবিধা বহাল নয়। পরে দেখা যায় তিনি বাংলাদেশে বৃটিশ ভিসা নিয়ে অবস্থান করছেন।
২।বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী নির্বাচন করার জন্য তাঁর আমেরিকান নাগরিকত্ব সমপর্ণ করার খবর ইতিপূর্বে পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
৩। ১৯৯৬-০১ সময়কালীন মেয়াদে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে
অংশ না নেয়ার কারণ হিসেবে বৃটিশ নাগরিকত্ব প্রত্যাহার না করার সিদ্ধান্তটি অনুঘটক হিসেবে কাজ করেছে বলে সেইসময় অনেক প্ত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল।

পুনশ্চঃদেশের বর্তমান আইন যদি সৈয়দ আশরাফের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যদি কোনো ধরনের জটিলতা সৃষ্টি নাও করে , তারপরেও নৈতিকতা ও বিবেকের কাছে দায়বদ্ধতার কারণে হলেও যেকোনো একটি দেশের নাগরিকত্ব তাঁর প্রত্যাহার করে নেয়া উচিৎ।

যদিও উচিৎ কাজটি করাই আমাদের দায়িত্বশীল নাগরিকরা অনুচিত জ্ঞান করেন।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×