somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতির মহাকবি ডেভিড ক্যামেরন.।.।.।.।.।

২৫ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষের আবেগ , অনুভুতি, আনন্দ, বেদনা, ভালবাসা, ঘৃণা , বিষন্নতা, হতাশা যখন শব্দ ও ছন্দের কারুকাজে জীবন্ত হয়ে ওঠে তখন তাকে বলে কবিতা।কবির স্নায়ুক্ষয়ী অনুভুতির নিঃসৃত রস থেকেই কবিতার সৃষ্টি।মানব সমাজের চিন্তা জগতের শ্রেষ্ঠ সৃষ্টিই হচ্ছে কবিতা।তবে শব্দ ও ছন্দের ব্যবহার ছাড়াও যে অদ্ভুত সুন্দর কবিতা লেখা যায় তা শিখিয়েছে আমাদের ''রাজনীতি''।আর রাজনীতির মাধ্যমে যে কবিতা সৃষ্টি হয় তার শক্তি ও প্রভাব মানব সমাজের উপর অপরিসীম। এ ধরনের কালত্তীর্ণ রাজনীতির মহাকাব্য যারা রচনা করেন তাদের আগমণ সৃষ্টির শুরু থেকে হাতেগোণা।গত কয়েক শতাব্দীতে যাদের মধ্যে কয়েকজনের নাম করা যায় তারা হলেন, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং , চে , নেলসন ম্যান্ডেলা প্রমুখ।
তবে একবিংশ শতাব্দীর কর্পোরেট বেণিয়া প্রভাবিত রাজনৈতিক সংস্কৃতিতে রাজনীতি এখন আর কবিতা নয়। এটা এখন সুকান্তের কঠিন কঠোর গদ্যে পরিণত হয়েছে। অথচ বেণিয়া নিয়ন্ত্রিত রাজনৈতিক সময়ে ''ইউরোপীয়ান ইউনিয়ন''' থেকে বৃটিশ রাজের বিদায়ের ধবংষ স্তুপের মাঝে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এতো রাজনীতির সাধারণ কোনো কবিতা নয় , এতো রাজনীতির এক মহাকাব্য।
প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির চাপ নয়, সংসদে সংখ্যাগরিষ্ঠ হারানোর কোনো ভয় নেই, শুধু বিবেকের চাপে মাথানত করে যে সিদ্ধান্ত তিনি নিলেন ভবিষ্যত রাজনীতির কবিদের জন্যে অনুসরণযোগ্য মহাকাব্যে হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।এক অদ্ভুত রাজনৈতিক সুবাস তিনি ছড়িয়ে দিয়েছেন তাঁর পদত্যাগের ঘোষণার মধ্যে দিয়ে।
তাই সারাবিশ্বের গণতন্ত্রপ্রিয় ও মানুষের মতপ্রকাশের প্রতি সম্মান প্রদর্শনকারী আধুনিক রাজনীতির এ মহাকবি ডেভিড ক্যামেরনের প্রতি শ্রদ্ধায় মাথা নত করাই যায়।
(বিঃদ্রঃ আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা বিশেষভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা নিশ্চয়ই মুচকি হাসছেন , আর বশংবদ ভাঁড়দের ডেভিড ক্যামেরনকে বোকা গাধা বলে পরিহাস করছেন।)
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×