somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দলীয় গনতন্ত্র চর্চা-

৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি রাজনৈতিক দল।কার্যকরী অর্থে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটির ভূমিকা অপরিসীম। অস্বীকার করার উপায় নেই সামরিক বাহিনী থেকে আসা কোন ব্যক্তির উদ্যেগে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এতটা গণভিত্তি পেয়েছে , তা পৃথিবীর অন্য কোন দেশে আছে কিনা সন্দেহ আছে ? অন্তত আমার ক্ষুদ্র রাজনৈতিক ইতিহাস জ্ঞান সেই তথ্য খুঁজে পায়নি।অথচ গণতন্ত্রের জন্য ভূমিকা রাখা জনপ্রিয় দলটিকে বিভিন্ন সময়ে সবচেয়ে বেশি মনস্তাত্ত্বিক অভিযোগে অভিযুক্ত হতে হয় ,তা হচ্ছে দলের মধ্যে অভ্যন্তরীণ গনতন্ত্র চর্চার সীমাহীন অভাব। আসলে গণতন্ত্র চর্চার সীমাহীন অভাব না বলে বলা উচিৎ , ''দলের শীর্ষ নেতৃত্বের গনতন্ত্র চর্চায় সীমাহীন উদাসীনতা''।আরো স্থুলভাবে বললে তা দাড়ায় নেতৃত্বের দখলবাজি মানষিকতা।যেমন, বিএনপি নির্বাচন কমিশনের নীতিমালা মোতাবেক দলে '' এক নেতা এক পদ'' নীতি দলীয় গঠনতন্ত্রে সন্নিবেশিত করে। সে ধারাবাহিকতায় দলের বর্তমান মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের সাথে সাথেই তাঁর অন্য দলীয় পদ থেকে পদত্যাগ করেন। নিয়ম মোতাবেক মহাসচিব দলের সাংগঠনিক প্রধান ।তাই তিনি দলের মধ্যে যেকোনো সাংগঠনিক চর্চা শুরু করলে সেটা অন্যদের অনুসরণ করা হচ্ছে সাংগঠনিক সংস্কৃতি বা কনভেনশন।গণতন্ত্র শুধু আইন দ্বারা প্রতিষ্ঠিত করা যায় না , এর জন্য দরকার চর্চা। কিন্তু সমস্যা হচ্ছে ,বিএনপিতে এই রাজনৈতিক চর্চার বড়ই অভাব।

তবে তাও আবার দলের ক্ষুদ্র একটি গোষ্ঠী নেতৃত্বের।যাদের আবার একাডেমিক ও ব্যক্তিগত রাজনৈতিক প্রজ্ঞার অভাব অত্যন্ত প্রকট।তাই দলের সাংগঠনিক বিধি লংঘণ করে যেকোনোভাবেই দলীয় পদ দখল করে রাখাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য।
সমস্য হচ্ছে দলীয় নীতিমালা লংঘণে যখন দলের শীর্ষ পর্যায় থেকে নেতৃত্ব দেয়া হয় তখন পুরো প্রক্রিয়াটিই মুখ থুবড়ে পড়ে ।এই যেমন বিএনপি'র সর্ব্বোর্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য জনাব মির্জা আব্বাস ! তিনি আবার ঢাকা মহানগর বিএনপি'র আহবায়কের পদ আকড়ে ধরে আছেন।অন্যদের কথা না হয় বাদই দিলাম! কারণ মির্জা আব্বাস দলের নীতিনির্ধারণী ফোরামের সদস্য হয়ে যখন সাংগঠনিক নীতিমালা লংঘণ করেন ,তখন অন্যান্যরাতো উৎসাহ পাবেনই।তিনি সফল না বিফল সে বিতর্কে নাই বা গেলাম কিন্তু এটাতো সত্যি মির্জা আব্বাস দলের নীতি নির্ধারণী ফোরামের সদস্য হয়ে নিজেই নিয়ম মানছেন না। তাই দলের বাইরের লোকজন যদি বলেন বিএনপিতে অভ্যন্তরীণ গণতন্ত্র নাই, তাদের কি কোন শক্ত জবাব দেয়া যাবে!
অনেক বিএনপি'র রাজনৈতিক বোদ্ধাই হয়ত এদের পক্ষে একটি যুক্তি দেয়ার অবকাশ পাবেন, তা হচ্ছে এদের মত নেতার দরকার আছে! অন্যথায় দল ক্ষতিগ্রস্ত হবে ! তাদের উদ্দেশে একটি কথাই বলে শেষ করব , যে নেতা ৪০ বছর রাজনীতি করেও তার যোগ্য উত্তরসূরী তৈরি করতে পারেননি ,তার মত ব্যর্থ নেতৃত্ব আর হতে পারে না।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×