স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিলা স্কুলের দুই ছাত্রকে আজ বৃহস্পতিবার আটক করে শ্রীঘরে রেখেছে কোতুয়ালী মডেল থানা পুলিশ ।ময়মনসিংহে জিলা স্কুলের দুই ছাত্র শ্রীঘরে হ্যান্ডবল খেলায় হেরে গিয়ে প্রতিপক্ষকে মারধর এবং গাড়ি ভাংচুরের অভিযোগে তাদের গ্রেফতার করা হয় । জানা যায় , আজ বৃস্পতিবার ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির পদ্ম অঞ্চলের ৪৩ তম গ্রীষ্মকালীন খেলাধুলার অংশ হিসাবে হ্যান্ডবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । খেলায় অংশ নেয় ঢাকা উপ অঞ্চলের গোপালগঞ্জ জেলার গোবিন্দপুর মুকসদপুর মো: আব্দুল হাই মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এবং ময়মনসিংহ উপ অঞ্চলের ময়মনসিংহ জিলা স্কুল । হ্যান্ডবল খেলায় ময়মনসিংহ জিলা স্কুলকে ৫ গোলের ব্যবধানে পরাজিত করে মোকসেদপুর মো: আব্দুল হাই মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর খেলোয়াররা বিজয়ী হয় ।খেলার শেষ দিকে জিলা স্কুলের খেলোয়ার এবং শিক্ষার্থীরা অতর্কিত মাঠে প্রতিপক্ষ খেলোয়ারদের উপর হামলা চালায় । অবস্থার বেগতিক দেখে কতোয়ালী থানা পুলিশকে খবর দেয়া হয় । খেলা শেষ হলে এসআই নূর মোহাম্মদের নেত্বত্বে ঘটনাস্থলে হাজির হয় একদল পুলিশ । পুলিশের প্রটেকশনে মাইক্রোযোগে খেলার মাঠ ত্যাগ করে ময়মনসিংহ জেলা স্কুলের সামনে পোঁছামাত্র সংঘবদ্ধ স্কুলের ছাত্ররা অতর্কিত মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাংচুর করে । এসময় মাইক্রোবাসের ভেতরে থাকা বেশ ক’জন আহত হন । পুলিশ ঘটনাস্থল থেকে জিলা স্কুলের ১০ শ্রেণীর ছাত্র অর্নব এবং ৯ম শ্রেণীর ছাত্র ঐ টিমের খেলোয়ার আসিফকে গ্রেফতার করে হাজতে আটক রাখে । খেলার দর্শকদের অভিযোগ ,মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপপরিচালক একেএম ফজলুল হক খেলার উদ্বোধন করে মাত্র ১০ মিনিট মাঠে অবস্থান নেন । এরপর তড়িঘরি করে স্টেজ ত্যাগ করেন ।জিলা স্কুলের প্রধান শিক্ষক ইউসুফ ফারুকী স্টেজে থাকেন মাত্র ২৫ মিনিট । তিনিও স্টেজ ত্যাগ করেন । গোবিন্দপুর মুকসদপুর মো: আব্দুল হাই মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর ক্রীড়া শিক্ষক কামাল উদ্দিন ও সবুজ মুন্সী জানান , জিলা স্কুলের ছাত্ররা যে সন্ত্রাসী কর্মকান্ড করেছে তা ইতিহাসের কংলকিংত অধ্যায় ।ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করীম জানান , এ ঘটনায় জিলা স্কুলের শিক্ষকরা দায় এড়াতে পারেন না ।
ময়মনসিংহে জিলা স্কুলের দুই ছাত্র শ্রীঘরে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ভবিষ্যতের জন্য শুভকামনা

বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন
বিকেলগুলো থমকে থাকে, আজও তোমার পাড়ায়

সেদিন বিকেলেও লোকটা জানালার পাশে এসে দাঁড়িয়েছিল।
পাড়ার মানুষজন তাকে চেনে। চেনার কথাও। গত বাইশ বছর ধরে প্রায় প্রতিদিন বিকেল পাঁচটার দিকে লোকটাকে এই গলিতে দেখা যায়। কখনো হেঁটে... ...বাকিটুকু পড়ুন
অনন্ত সেই ভালবাসার স্রোত
অনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন
চলার পথে ক্ষণিক দেখা – (১১)
পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০২

আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।