somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনের ব্যবচ্ছেদ

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক কিছুই ঠিক বুঝে উঠা যায় না পৃথিবীতে, খুব কনফিউজড লাগে। বিশেষ ভাবে মনের ব্যাপারটা। এত দ্রুত মন বদলে যায়, এত অকারণে , সেলুকাস। আমাদের সময়টা আমাদের জন্য এককথায় বলতে গেলে অসহ্য, বেদনাদায়ক সর্বোপরি অমানবিক। আমরা বেড়ে উঠি একটা চিকন ছোট্টো ফ্লাটে, মা-বাবা বাসার কাজের মেয়েটা আর স্কুলের দু-একটা বন্ধু ছাড়া কারো সাথে কোন কারনে বা অকারনে কথা হয়না। সঙ্গতকারনেই আমাদের অপরের প্রতি কোন বোধ তৈরি হয়না, আত্নীয়স্বজনের সাথে ইন্টার-এক্ট করতে পারিনা কেননা তাদের ধরন তাদের চাওয়ার সাথে আমাদেরটা মে্লে না, ফলে আমাদের আ্ত্মীয়ের বাসায় যেতেও ভাল লাগেনা।
নিজের একটা রুমেই সবচে স্বচ্ছন্দ লাগে, সবচে।
বাবা মার নজরদারিতা, বা নজরহীনতা উভয়টাই খারাপ লাগে,আমরা পড়ে থাকি হাজারো মানুষের একা একটা নগরীতে।
বিমুঢ় বিষন্ন।
পাশাপাশি প্রবল সামাজিক অনিশ্চয়তা, ক্রসফায়ার এর এই সমাজ আমাদেরকে প্রবল ভীত করে তোলে। এগুলো ভাঙ্গতে ইচ্ছে করে, একদম ভাল্লাগে না।
দু-একটা আমার যা বন্ধু আছে তাদের কাছে আলোচনার একটাই বিষয়, নারীদেহ আর প্রেম। এই আলোচনা আমাদের আচ্ছন্ন করে ফেলে, আর কিছু নিয়েই আর ভাবতে পারিনা, মনে হয় একটা প্রেম করা খুব দরকার।
আর ওদিকে আকাশ সংস্কৃতির থাবা আমার চিন্তা ক্ষমতাকে প্রায় অকার্যকর করে, মেয়েদের আর মানুষ মনে হয়: একদল ইচ্ছুক বস্তু সারাক্ষন যৌনকর্ম আকাঙ্খী।
কবিতার কথা, কবির কথা আর দুনিয়ার মানুষের কথা আমার কান অবধি এসে পৌছায় না, স্কুলের পাঠ্যে পাওয়া কয়েকটা লেখাজোখা আমার জানার দুনিয়া। ক্লাসে শিক্ষকের গড়গগড় ইংরেজীতে পড়ানো আমার মানস জগতে অভিঘাত ফেলে না বিরক্ত লাগে, ক্লাস শেষে বাংলায় দু-চারটা কথা বলতে পারলেই খুব আরাম লাগে।
বন্ধুরা ক্লাসের পর বিড়ি টানে,এটা যেন এক প্রবল স্মার্টনেস আমাকে কোমর অবধি আচ্ছন্ন করে ফেলে;বেনসন এন্ড হেজেস।
ক্লাসের একটা মেয়েকে প্রথম ভাললাগে কিন্তু সে আমার মতো ইন্ট্রোভার্টকে কেন পছন্দ করবে, ক্লাসের পরে একদিন তাকে আমার এক বন্ধুর সাথে হাসাহাসি করতে দেখি:; ফাকিং শিট।
আমাদের তো কেউ নাই, বাবা মার কথা বলার সময় কম বন্ধু বান্ধব আন্তরিক না, করার কিছু নাই, কি করি তাহলে বিড়ি খাই আম্মা একদিন দেখে ফেলে তারপর.......
দুনিয়াটা বু্ঝতে পারিনা, এমন কেন সব?
পাশের বাসার লোকটা আমাকে চেনেনা, তাকে এ্কদিন সালাম দেই সে কেমন করে যেন তাকায়।
ওইদিকে একটা সমগ্র থেকে বিচ্ছিন্ন একজন মানুষ ধীরে ধীরে টিন এজ শেষ করে যুবক হয়ে উঠে, যে কোন জিনিস ভাল করে ম্যানেজ করতে পারেনা, আত্মীয় স্বজনের সাথে ব্যাবহার বোঝে না, ডাকতে খুব শরম লাগে তাদের নিজের অভ্যাস নাই যে। ইতোমধ্যে সামাজিকীকরণের অভাব সে বুঝে উঠতে থাকে।
বিশ্ববিদ্যালয়েও বন্ধু হয় কিন্তু তাদের আপন মনে হয়না, একটুও না। ও এসময়ে একজনের সাথে প্রেম হয় কিন্তু টেকেনা, ঠিক যায়না, মেলে না। এরকম একজনকেন্দ্রীকতা কোনদিন ভাল লাগেনাই এবারও লাগে না, সে আমাকে তার মতো করে চায় কিন্তু আমি আমার মতোই থাকি অবশেষে আমার ভাবনা হয় - এই দুনিয়ায় প্রেম করা সঠিকনা, আমার সমগ্রকে ভাল লাগে , এককেন্দ্রীক দুনিয়া ভাল লাগে কিন্তু প্রেম কেন আরো একা করে দেয় আমাদের? কেন?
আমাদের এই সামাজিক বিচ্ছিন্নতা আমাদের প্রজাতির ধ্বংসনিনাদ বাজাচ্ছে, মানসিক ভাবে আমরা পঙ্গুত্ব বরণ করছি ধীরে ধীরে সভ্যতার বিকাশ আমাদের জীবন সহজ করলেও এর অপব্যবহার আমাদের ক্ষয় করে দিচ্ছে।
আমি যদি মেয়ে হতাম, বলিউডের ওই ইচ্ছে নারীর মতো করে সবাই আমাকে পেতে চাইত। আমার প্রবল অনিরাপত্তা আমাকে পুরুষের প্রতি অবিশ্বাসী করে তুলত আর উল্টাদিকে প্রবল বন্ধুত্বের অভাবে আমি জীবনের যেকোন সময়ে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়াতে পারতাম।
এ দুনিয়ায় মেয়ে হওয়া তো প্রায় অভিশাপের পর্যায়ে চলে গেছে, গরীব হওয়া সংখ্যালঘু হওয়া, শারীরিক প্রতিবন্ধী হওয়া অপরাধ এখানে। মানুষের দুনিয়ায় মানুষই এখন পন্য, পন্যের জন্য আজকের মানুষ মানুষের জন্য পন্য নয়।
সব ভেঙ্গে ফেলতে ইচ্ছে করে কিন্তু আমি তো প্রবল একা, একা আমি কি করতে পারব। ওই ফ্লাটের জীবনই তো আমাকে একা করে দিয়েছে, মানুষকে ভালবাসার ভাষা তো আমি জানিনা, আমি তো জন্ম থেকে স্বার্থপর হতে শিখেছি........
পৃথিবীর আলো বাতাস দেখার সময় সেই হাসপাতালের স্পেশাল কেবিন থেকে আজকের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×