somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানির নিচে প্রাচীন দালান: পদ্মায় মানুষের ভিড়

২৬ শে মার্চ, ২০১০ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চর নয়, পদ্মার বুকে হঠাৎ জেগেছে প্রাচীন দালান। ১ থেকে দেড় ফুট স্বচ্ছ পানির নিচে তিন তিনটি পাকা বাড়ি। ১২ বাই ৬ ইঞ্চি ইটের। ৬ কেজি ওজনের ইটগুলো গাঁথা চুন সুরকিতে। এখন সেখানে হাজার হাজার উৎসুক জনতার ভিড়। অনেকেই গুপ্তধনের প্রত্যাশায় পানিতে ডুব দিয়ে খুলছেন ডুবন্ত দালানের ইট। পিতলের বালতি, তীর-ধনুক এবং মানুষের হাড়ও পাওয়া গেছে সেখানে। তাই দালানে মানুষের ওঠানামার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।


দালানের অবস্থান বাঘা উপজেলা সদর থেকে ৭ কি.মি. দূরে মূল পদ্মায়। আজ শুক্রবার সকালে আটকে যাওয়া জাল ছাড়াতে গিয়ে এক গ্রামবাসী ওই দালানের সন্ধান পান। সদ্য আবিষ্কৃত দালানের সময় ও ইতিহাস তাক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। নদী ভাঙন বা ভূমি ধ্বসে প্রাচীন ভবনটি নদীর মধ্যে দেবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গড়গড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চর চকরাজাপুর গ্রামের বাসিন্দা আজিজুল আজম ও বাবুল শিকদার জানান, আজ শুক্রবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে আটকা পড়ে স্থানীয় জেলে রহম আলীর জাল। সে জাল ছুটাতে গিয়ে পানির নিচে ছাদওয়ালা বাড়িটি দেখতে পান তিনি। বাড়ির মধ্যে মূল্যবান কোন সম্পদ থাকতে পারে মনে করে কাউকে কিছু না বলে ছাদের ইট খুলে নদীর পাড়ে আনতে শুরু করেন তিনি। ইট বয়ে নিয়ে আসার দৃশ্য সাধারণ মানুষের নজরে আসলে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে খোলা ইট হেফাজতে নিয়ে আর ইট না খোলার নির্দেশ দেয়।
স্থানীয় বাসিন্দা আজিজুল আজম জানান, প্রতিটি ইটের দৈর্ঘ্য ১২ ইঞ্চি, প্রস্থ ৬ ইঞ্চি ও চওড়া চার ইঞ্চি। একটি ইটের ওজন ৬ কেজি। ওই দালানের মধ্য থেকে পিতলের একটি বালতি, তীর-ধনুক ও মানুষের হাড় পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, পানিতে ডুব দিয়ে তিনি ঘরের দরজা জানালা বন্ধ পেয়েছেন। সেগুলো মূল্যবান কাঠের বা লোহার তৈরি হতে পারে বলে ধারণা করছেন তিনি। আরো মনে করছেন, কমপক্ষে ২শ হাত এলাকা নিয়ে দালানগুলোর অবস্থান। দালানের ছাদ বর্তমানে এক থেকে দেড় ফুট পানির নিচে রয়েছে। স্বচ্ছ পানিতে পুরো ছাদ দেখা যচ্ছে। তবে পুলিশের বাধা উপেক্ষা করে অনেকে মূল্যবান সম্পদ পাওয়ার আশায় মাঝে মধ্যে পানিতে ডুব দিয়ে কিছু খুঁজে ফিরছেন অনেকে।
বাঘা থানার ওসি আমিনুর রহমান জানান, প্রাচীন সম্পদের কোন ক্ষতি যাতে না হয় সে ব্যাপারে তারা ব্যবস্থা নিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান শাহরিয়ার বলেন, পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিষয়টি প্রত্নতত্ত্ব বিভাগকে জানানো হবে


রাজশাহী, ২৬ মার্চ (শীর্ষ নিউজ ডটকম)
রাজশাহী, ২৬ মার্চ (শীর্ষ নিউজ ডটকম)
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১০ রাত ১১:৪০
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×