somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সড়ক দুর্ঘটনাঃ একটি নক্ষত্রের চির বিদায়

১১ ই মে, ২০১৬ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে কারো মৃত্যুতেই মন খারাপ হতে পারে। তবে কারো কারো মৃত্যুতে বুক ফাটা মন খারাপ হয়।
আমরা মৃত্যুকে অস্বাভাবিক ইনসিডেন্ট মনে করি। পরিবারের কেউ, কাছের বন্ধু বা কোন আপনজনের মৃত্যুতে মনে হয়, লোকটি কেন চলে গেল! তার সাথে থাকা স্মৃতিগুলোর এখন কী হবে! বুক ফেটে যায়। জমাট কান্না গলার নিচে আটকে যায়। জীবনকে অর্থহীন মনে হয়।
.
আজ সকালে গাড়ী একসিডেন্টে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আমাদের ছেড়ে পরপারে চলে গেলেন। তাঁকে বিশেষণ দেওয়ার যোগ্য আমি কোনভাবেই নই। স্যারকে আমি কত ভালবাসি, শ‌্রদ্ধা করি তা এই বুকফাটা দুর্ঘটনার পরেই বুঝছি। না তাঁর ছাত্র হওয়ার সৌভাগ্য আমার হয়নি। তাঁর সাথে আমার বিশেষ কোন স্মৃতিও নেই। যশোর মনিরামপুর থাকাকালীন একবার শুধু তাঁর মাহফিলের আয়োজন করেছিলাম। তাঁর অনেক গল্প আমি শুনেছি। আমি যে প্রতিষ্ঠানে পড়তাম তাঁর কর্মজীবনের প্রথমদিকে তিনি তার দায়িত্বে ছিলেন।
.
তাঁর জন্য এত খারাপ লাগছে কেন!
স্যারকে আমি ভালবাসতে শুরু করি তাঁর লেখা বইগুলো পড়া শুরু করে। ইউটিউবে তাঁর অসংখ্য লেকচার আমি শুনেছি। সেগুলো দেখে বুক ফেটে কান্না পাচ্ছে। উম্মাহর এই ক্রান্তিকালে তিনি যে নিখুত ইমেজ ধরে রেখে নিখুতভাবে দীন বিশ্লেষণের মাধ্যমে উম্মাহর উপকার করছিলেন তা অসমাপ্ত অবস্হায়ই আল্লাহ তাকে নিয়ে গেলেন। আমার কোন মাসয়ালায় দ্বিধা তৈরী হলে আমি তার লেখা বইগুলো দেখি, তার লেকচার শুনি। তার যে কোন লেখাই ছিল সন্তোষজনক দলীলের ভান্ডার।
আমাদের উপমহাদেশে প্রচুর জাল হাদীস প্রচলিত আছে। তাঁর লেখা "হাদীসের নামে জালিয়াতি" বইটি যে কারো চোখ খুলে দিবে। তাছাড়া সমগ্র দেশব্যাপী সর্বোপরী দেশের বাইরে তিনি স্বচ্ছভাবে দীনের যে খেদমত করেছেন তা আমাদের অবাক করে দেয়। আমাদের সে মানুষটিকেই নিষ্ঠুরভাবে হারাতে হল।
.
তাকে আমরা হারালাম সড়ক দুর্ঘটনায়। ইস। এমন একটা মহান মানুষের স্বাভাবিক মৃত্যু আমরা দেখতে পারলাম না। এই সড়ক দুর্ঘটনায় প্রত্যেকদিনই দেশের কোথাও কোথাও কেউ মারা যাচ্ছেই। আমরা শুধু দেখছি!
.
আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তায়ালা অবশ্যই স্যারকে জান্নাতুল ফেরদাউস নসীব করবেন। তিনি সদকায় জারিয়ার যে ব্যবস্থা করে রেখে গেছেন তা-ই আমাদের জন্য পাথেয়। আল্লাহ, তুমিই তোমার প্রিয় বান্দাদের জন্য যথেষ্ট। তুমি উত্তম প্রতিদান দানকারী। তুমি তোমার বান্দাকে সর্বোত্তম প্রতিদান দান করো। আমীন।।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ রাত ১১:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×