আমি আর কাঁদি না,
কান্না গুলো শেষ হয়েছে কবেই
যবে মানবতায় শুনেছি হা-হুতাস
তবে থেকে আর কাঁদি না!!
আমি আর কাঁদি না,
কেঁদে কি হবে ভবে?
ভব তবে দেখে সবে
হেসে বলে গেছে কবে!!
আমি আর কাঁদি না,
কান্না আসে না চোখে
নিথর হয়ে পাথর শরীর
অপেক্ষায় থাকে চেয়ে!!
আমি আর কাঁদি না,
একদিকে সন্তানের আর্তনাত
অন্যদিকে বাবার মিছে ফোনালাপ
মাঝখানে দু'একটা ভুলের কথিত মহাপ্রলাপ!
আমি আর কাঁদি না,
বুলেটের শব্দ গুলো ভাঁসছে কানে
কান্না থেমেছে ভয়ে
তাই, আমি আর কাঁদি না!
আমি আর কাঁদি না,
স্বামীর অপেক্ষায় যে স্ত্রী করেছে রাত ভোর
সন্তানেরা ঘুমাতে যাবে বলে ডাকছে বাবায়,
সেখানে একটা কণ্ঠ বলে দিলো,
বাবা তুমি কাঁদছো যে....
তখন থেকেই আর কাঁদি না,
কখনোই কান্না আসেনি চোখে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

