somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরান প্রবাসীর আকুতি!

০৬ ই জুন, ২০১৮ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইরান থেকে এক প্রবাসী ভাইয়ের আকুতি! প্লিজ লেখাটি শেয়ার/কপি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনুন!

ইরানে প্রবাসীদের জেলখানায় মানবেতর জীবন যাপন,নেই বাংলাদেশ দূতাবাসের কার্যকরী কোনো পদক্ষেপ!

ইরানে জেলখানা ডিপোর্টসেন্টার ভারামিনে তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি প্রায় চার মাস যাবৎ মানবেতর জীবন যাপন করছে,ইরানের ইমিগ্রেশন পুলিশ "বাংলাদেশ দূতাবাসে" জানানোর পরেও দূতাবাসের দায়িত্বরত কর্মকর্তাগণের কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ইরানের জেলে প্রবাসী বাঙালীদেরকে প্রচন্ড দূর্ভোগ পোহাতে হচ্ছে।

জেলখানায় তাদের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংকটসহ নানামুখী সমস্যায় অনেকই ক্রমাগত অসুস্থ্য হয়ে যাচ্ছেন । দূতাবাসের অবহেলার কারণেই প্রায় চার মাস পরে গত ৫/৫/২০১৮ ইং তারিখে মাত্র বিশজনকে দেশে পাঠানো হয়েছে!

বাংলাদেশ দূতাবাসের কর্মরত কর্মকর্তারা প্রবাসীদের দেশে পাঠানোর জন্য তাদের কাছে অতিরিক্ত টাকা হাতিয়েছেন!

নাম প্রকাশে অনিচ্ছুক ইরান প্রবাসী ঐ লোক আরো জানিয়েছেন,
প্রতিজনের কাছে মাথা পিছু দশ হাজার করে তিন'শ জনের কাছ থেকে ত্রিশ লক্ষ টাকা জোর পূর্বক হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন বাংলাদেশ দূতাবাসে কর্মরত এক কর্মকর্তার বিরুদ্ধে!

পরে বিষয়টা বিভিন্ন মাধ্যমে জানাজানি হলে সেই কর্মকর্তা তোপের মুখে তেহরানের "ইমাম খোমেনি বিবানবন্দরে" গ্রহণকৃত অতিরিক্ত টাকা ২০ জন প্রবাসীকে ২ লক্ষ টাকা ফেরৎ দিতে বাধ্য হোন।

টাকা ফেরৎ দেওয়ার সময় বাংলাদেশ ইরান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর সবুর হোসেন,দূতাবাসের কাউন্সিলরের সহকারী গোলাম রব্বানী,দূতাবাসে কর্মরত আবু তাহেরসহ সকলের উপস্থিতিতে ২০ জনের কাছে নেওয়া দুই লক্ষ টাকা ফেরৎ দেওয়া হয়।

বর্তমানে আরো প্রায় দুই থেকে তিন শত প্রবাসী দূতাবাস থেকে দূতাবাসের নির্ধারিত ফি জমা দিয়ে ট্রাভেল পারমিট নিলেও তাদের ব্যাপারে তেহরানে বাংলাদেশ দূতাবাস যেনো একে বারেই নিশ্চুপ!

এসব প্রবাসীদের দেশে ফেরৎ পাঠাতে নেই কোনো কার্যকরী পদক্ষেপও । ইরান প্রবাসীর অভিযোগ, ইরানের সাথে বাংলাদেশের তেমন কোনো ব্যবসা বাণিজ্যের সম্পর্কও নেই,আবার কুটনৈতিকভাবেও বাংলাদেশ ইরানের সম্পর্কের তেমন নজির চোখে পড়ে না!

ইরান প্রবাসীদের দাবী, প্রতি মাসে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পিছনে সরকার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করেন অথচ যাদের জন্য খরচ করেন সেই প্রবাসীদের বিপদের সময় দূতাবাসের লোকদের তেমন একটা সাহায্য সহযোগিতা পাওয়া যায়না! আবার প্রবাসীদের সাথে খারাপ আচরণ করেন দূতাবাসে কর্মরতরা!

২০১২ সালের শেষের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে তেহরানের সাথে ঢাকার একটি বিমান চলাচলের ব্যবস্থা করেছিলেন ইরানের ততকালীন রাষ্ট্রপতি আহমেদিনিজাদ এর সাথে।

ইরান প্রবাসীদের ধারণা, মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে বর্তমানে বাংলাদেশ ইরানের মধ্যে যে বিমানটি চলাচল করে দূতাবাসের অবহেলায় আর অসহযোগিতায় সেই বিমানটিও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে!

বাংলাদেশের যথাযথ ককর্তৃপক্ষের কাছে করজোড়ে অনুরোধ করেছেন ইরান প্রবাসীরা,যেনো তাদেরকে দূতাবাস থেকে সহযোগিতা করে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৮ দুপুর ২:১২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×