somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৬৫ লাখ টাকার ব্রীজ আছে,রাস্তা নাই !

১৩ ই জুন, ২০১৮ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনাজপুরের খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের মন্ডলপাড়া হয়ে সমশের ভেন্ডারের বাড়ি হয়ে আমতলী বাজার যাওয়ার রাস্তায় ভুল্লী নদীর উপর জোড়া ব্রীজটি দু’বছর আগে হলেও রাস্তা না থাকার কারণে ব্রীজটি অকার্যকর অবস্থায় পড়ে আছে !

হোসেনপুর গ্রামের কয়েক’শ মানুষের যাতায়াত এই ভুল্লী নদীর জোড়া ব্রীজের উপর দিয়ে কিন্তু বছর দুয়েক আগে ব্রীজ হলেও রাস্তা না থাকার কারণে ব্রীজটি ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। ফলে ব্রীজের নিচ দিয়ে যাতায়াত করলেও বর্ষার মৌসুমে ব্রীজটি নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায় বলে জানিয়েছেন একাধিক ব্যক্তি।

অথচ বাংলাদেশের একজন দায়িত্বশীল মন্ত্রীর নিজের ইউনিয়নের এমন উন্নয়নের ব্যাপারে শুধুমাত্র সামান্য রাস্তার কারণে লক্ষ লক্ষ টাকার ব্রীজ নষ্ট হতে চলেছে ! বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি’র নিজ নির্বাচনী এলাকা এবং নিজ ইউনিয়নের ভুল্লী নদীর জোড়া ব্রীজটির রাস্তাটিতে মাটি ভরাট করে উঁচু না করলে সরকারের ৬৫ লাখ টাকা পুরোটাই জলে ভেসে যাবে বলেও মনে করেন অনেকেই !

পৃথক দুটি ব্রীজের ৩২ লাখ ৫২ হাজার ৬৩৯ টাকা করে মোট ৬৫ লাখ টাকা বরাদ্দের এই জোড়া ব্রীজটি কোনো কাজেই লাগছে না। বর্তমানে ৬৫ লাখ টাকা মাটির উপর ভেসে আছে !

সরেজমিনে গিয়ে দেখা যায়,ব্রীজের দুই পাশেই রাস্তা নেই,ব্রীজের নিচ দিয়ে মানুষ যাতায়াত করছেন এবং ব্রীজটি পুরোটাই অকার্যকর অবস্থায় পরিত্যাক্তভাবে পড়ে আছে !

ব্রীজের ব্যবহার বিষয়ে জানতে চাইলে এলাকার সুরত আলী বলেন, আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে দাবী ছিল এই ব্রীজটির। ব্রীজটি দুই বছর আগে হলেও আমরা ব্যবহার করতে পারছি না। রাস্তাটি না থাকার কারণে ব্রীজের উপর দিয়ে আমরা যাতায়াত করি না। এবিষয়ে এলাকার আকছেদ আলী,আমিনুল ইসলাম,কেতাবজুল ইসলাম বলেন, আমরা ব্রীজ পেয়েছি। কিন্তু রাস্তা পাইনি,ফলে ব্রীজটি আমাদের কোনো কাজে আসছে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত রাস্তাটির মেরামত করে ব্রীজটি আমাদের চলাচলের উপযোগি করে দিলে আমাদের এখানের মানুষ সুবিধা পাবে।

৩০০ মিটার রাস্তার ব্রীজই হলো ১৫+১৫=৩০ মিটার,বাকি ২৭০ মিটার রাস্তাটি ব্রীজের দুই পাশে খালি পড়ে আছে। রাস্তাটি ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্বে থাকলেও এতদিনেও ঠিক করা হয়নি। ব্রীজ বিষয়ে ভেড়ভেড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা (৪,৫,৬ আসন) মোছাঃ শিল্পী বেগম বলেন,আমি ব্রীজের বিষয়টি চেয়ারম্যান মহোদয়কে অনেক আগেই জানিয়েছিলাম,তিনি আমাকে বলেছিলেন হবে হবে কিন্তু এখানো হয়নি । আমি বিষয়টি আবার পরিষদের মিটিং এ উপস্থাপন করবো।

মন্ত্রীর নিজ ইউনিয়নের উন্নয়ন এবং চলাচলের রাস্তাটিরও এই অবস্থা দেখে অনেকেই বলেন,আমাদের মন্ত্রী উন্নয়ন মূলক কাজ করছেন কিন্তু এগুলোর সঠিক তদারকি হচ্ছে না। ফলে উন্নয়নের অনেকাংশই নষ্ট হচ্ছে। এলাকাবাসীর দাবী, যথাযথ কর্তৃপক্ষ ভুল্লী নদীর এই জোড়া ব্রীজের রাস্তাটি দ্রুততার সাথে সংস্কার করে ব্রীজটি চলাচলের জন্য সবার উপযোগি করে করে ‍তুলবেন।

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৮ রাত ১:৫৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×