somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

parvaj
জিবনটা আসলেই অনেক সুন্দর!এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না। স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি। কবে হবে এর শেষ মরন এলেই বুঝি।

ঐতিহাসিক বদর দিবস :আমাদের গৌরবের ইতিহাস ------------------------

২৩ শে জুন, ২০১৬ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"বদর যুদ্ধ ইতিহাসে এক যুগ প্রবর্তক ঘটনা। যে সমস্ত মুসলিম বীর বদরে যুদ্ধ করিতে আসিয়াছিলেন, পরবর্তীকালে তাঁহারা আরও অনেক বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন,অনেক দেশও তাঁহাদের দ্বারা বিজিত হইয়াছিল ;কিন্তি সেসব জয় গৌরবকে কোন মূল্য না দিয়া বদর যুদ্ধে জড়িত থাকাকেই তাঁহারা অধিকতর সৌভাগ্য ও গৌরব বলিয়া মনে করিতেন। ইরাকের শাসনকর্তা, কুফা নগরীর স্হাপয়িতা, পারস্য বিজয়ী মহাবীর সা'দ (রা) অশীতিবর্ষ বয়সে মরণ সয্যায় শায়িত অবস্হায় বলিয়াছিলেন : "বদর যুদ্ধে পরিহিত বর্ম আমাকে পরাইয়া দাও, এই বেশে মরিব বলিয়া আমি উহা এতদিন সযত্নে তুলিয়া রাখিয়াছি "।(গোলাম মোস্তফা :বিশ্বনবী)
বদরযুদ্ধ ইসলামের অগ্রযাত্রার টার্নিং পয়েন্ট। ঐতিহাসিক মক্কা বিজয়ের মূলে ছিল বদর বিজয়। এ দিনটি ছিল মুসলমানদের মুক্তির দিন। এ দিন স্বয়ং আল্লাহ্ পাকই সত্যের বিজয় নিশ্চিত করে দিয়েছিলেন। এটা ছিল আল্লাহরই প্রতিশ্রুতির বাস্তবায়ন। বদর যুদ্ধের প্রারম্ভে রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন সে প্রতিশ্রুত সাহায্যের জন্য, এবং তিনি তাৎক্ষনিক আশ্বস্হও হয়েছিলেন। এমনকি যুদ্ধের আগেই নিজের পবিত্র হাতের লাঠি মোবারক দিয়ে ময়দানের কোথায় কার লাশ পড়বে তা চিহ্নিত করে দিয়েছিলেন --যা যুদ্ধের পর হুবহু মিলে গিয়েছিল। এ যুদ্ধে আবু জেহেল সহ ইসলামের সবচেয়ে বড় দুশমনগুলোর মৃত্যু ঘটেছিল। মাত্র ৩১৩ জন রোযাদার নিরস্ত্র মুসলিম সৈনিক হাজারো সশস্ত্র কোরাইশ মুশরিকদের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিল, যা ছিল বরাবরই আল্লাহর সাহায্য। কোরানে করিমেও এ সাহায্যদানের উল্লেখ আছে, ফেরেস্তা নামানোর কথাও বলা হয়েছে।
শুধু বদর নয়, মুসলমানদের সকল বিজয়ই মূলত আল্লাহর দয়া। ইসলামের বিজয়ের পেছনে অস্ত্রের অবদান নাম মাত্র। যদি লোকবল -অস্ত্রবল যুদ্ধ বিজয়ের ফ্যাক্টর হতো, তবে, ইসলামের একটি বিজয়ও আসতোনা। মুসলমানদের ভারত বিজয়ও অস্ত্রবলে আসেনি, এসেছে আল্লাহর সাহায্যে --অলিআল্লাহদের আধ্যাত্মিক শক্তির উসিলায়। তারাইনের প্রথম যুদ্ধে পরাজিত শেহাবুদ্দীন মোহাম্মদ ঘুরি, দ্বিতীয় যুদ্ধে রাতারাতি বিজয় পান ১১৯২ সনে, খাজা গরীবনওয়াজ মঈনুদ্দীন চিশতি (র) 'র উসিলায়। সে যুদ্ধেও রাজা পৃত্থীরায়ের বাহিনী ছিল বিশাল, এবং অস্ত্রে পরিপূর্ন। কিন্তু বিজয় ছিল ঈমান এবং তাক্বোয়ার পক্ষে। এখনও মুসলমানদের সে বিজয়ের ধারা অব্যাহত থাকতো, যদি সে আধ্যাত্মিক শক্তিমানদের নেতৃত্বে অভিযান নিশ্চিত করা যেত। যদি দেশ চালাতো প্রকৃত মূমিন- মুত্তাকী বান্দারা। --নিশ্চয়ই আল্লাহর সেনারা বিজয়ী (আল কুরআন)।
আজ ১৭ রমযান, ঐতিহাসিক বদর দিবস। আল্লাহ্ আমাদের বদরী সাহাবাদের উসিলায় মাফ করুন, এবং তাদের চেতনায় উজ্জীবিত করুন। আবারো ইসলামকে বিজয়ের ধারায় ফিরিয়ে আনুন। জাতির নেতৃত্বে প্রকৃত ঈমানদারদের প্রতিষ্ঠিত করুন। মেকী মুসলমানরা আমাদের গৌরবের ইতিহাসকেই কলংকিত করে দিয়েছে। যেখানে বদরী যোদ্ধারা সমগ্র মুসলিম দুনিয়াতে গৌরবের আসনের পরম সন্মানিত ব্যক্তিত্বের প্রতীক, সেখানে আমার দেশে আজ 'আল বদর ' শব্দটি একটি গালিতে নেমে এলো -এর অপব্যবহারের পরিণামে। আসুন, বদর চেতনায় উজ্জীবিত হই --ইসলাম বিদ্বেষী নাস্তিক্যবাদী ও ইসলাম বিকৃতিকারিদের কবল থেকে আউলিয়ায়ে কেরামের বিজিত এ দেশকে উদ্ধার করি। আল্লাহ্ কবুল করুন।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ রাত ৮:১৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×