somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় ইউপি সদস্যের আত্মহত্যা!!!!!!!!!!!!!!!

১১ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনসেবা করার জন্যই জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। কিন্তু জনপ্রত্যাশা পূরণ করতে পারছিলেন না তিনি। এ নিয়ে দুঃখবোধ, হতাশা ও ক্ষোভ থেকে আত্মহননের পথ বেছে নিলেন তিনি।
আত্মহননকারী এই জনপ্রতিনিধির নাম খগেন্দ্রনাথ মণ্ডল (৩৮)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। গতকাল শনিবার সকালে উপজেলার ট্যাংরামারী গ্রামের একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
কালীগঞ্জ উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি ট্যাংরামারী গ্রামের বাসিন্দা শেখ আবদুর রউফ বলেন, ‘খগেন্দ্রনাথ এলাকায় খুব জনপ্রিয় ছিলেন। গত ইউপি নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন।’ তিনি জানান, খগেন্দ্রনাথ সরাসরি কোনো দলের সঙ্গে জড়িত না থাকলেও তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
খগেন্দ্রনাথের ছেলে রতন মণ্ডল প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগে তাঁর বাবা এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর সীমাবদ্ধতা ও বিভিন্ন সমস্যার কারণে জনপ্রত্যাশা পূরণ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় শুক্রবার গভীর রাতে তিনি বাড়ির পেছনের একটি গাছের ডালে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। চিরকুটটি খগেন্দ্রনাথের লেখা বলে ছেলে রতন মণ্ডল নিশ্চিত করেন।
খগেন্দ্রনাথের স্ত্রী হেমলতা মণ্ডল বলেন, এলাকার মানুষের জন্য আশানুরূপ কাজ করতে পারছিলেন না বলে কয়েক দিন ধরে তিনি হতাশার মধ্যে দিন কাটাচ্ছিলেন।
খগেন্দ্রনাথের ছোট ভাই সুখেন্দ্রনাথ মণ্ডল জানান, তাঁর ভাইয়ের জামার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল, ‘সেবা করার জন্য জনগণ আমাকে ভোটে নির্বাচিত করেছিল। অথচ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারিনি। এ জন্য আত্মহত্যা করতে বাধ্য হলাম। আমার মৃত্যুর জন্য আমার পরিবারের সদস্য বা অন্য কেউ দায়ী নয়।’
রতনপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘চিরকুটটি আমি দেখেছি। এটি খগেন্দ্রনাথেরই লেখা। খুব আবেগপ্রবণ লোক ছিলেন তিনি। কিন্তু আত্মহত্যা কেন করলেন তা বুঝতে পারছি না।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফরিদউদ্দিন মৃতের জামার পকেট থেকে একটি চিরকুট উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। খগেন্দ্রনাথ আত্মহত্যা করেছেন বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওসি জানান, ময়নাতদন্তের পর খগেন্দ্রনাথের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সুখেন্দ্রনাথ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
খবরটা পরে অনেক কষ্ট পেলাম।তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এ থেকে আমাদের মন্ত্রীরা যদি একটু শিক্ষা নিত তাহলে আমাদের দেশের চেহারাটা অনেক আগেই বদলে যেত ।
লিঙ্কঃ Click This Link

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×