somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাস জীবনে চুয়েটের যে ২০টি দিন আমার স্মৃতিতে চির অম্লান!!!!!!!!!!!!!!!!!!

০৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে হয় এই তো সেদিনের কথা । কিন্তু হয়ে গেল ২টি বছর। সত্যিই সময় কখনও থেমে থাকে না । কোন ফ্রেমে আটকানো যায় না । মনে হয় এই তো সেদিন এডমিশন টেস্টের রেজাল্ট হল। চুয়েটে ব্যাগ নিয়ে ভর্তি হতে গেলাম ইইই তে। ভর্তিও হলাম মনে অনেক খুশি নিয়ে। সপ্ন দেখতে লাগ লাম চার বছর পর হাটুভাঙ্গা বা ভাল যাই হোক একজন ইঞ্জিনিয়ার হব। কিন্তু কখনও ভাবি নি আমার এই চুয়েট জীবন হবে এত ক্ষনস্থায়ী ।ভাবিনি কখনও ক্লাস শুরুর কয়দিন যেতে না যেতেই চুয়েট জীবনের ইতি টানতে হবে। আসলে বাস্তব বড় কঠিন এক জিনিস। যা সবাইকে ফেইস করতে হয় । যাই হোক কেন আমাকে চুয়েট জীবনের ইতি টানতে হল সে কথাটি বলে নেই – চুয়েটে ক্লাস শুরুর ২০ দিন পরেই আমার একটি ফুল ব্রাইট স্কলারশিপ হয়ে যায় মালায়শিয়ায় । তাই সপ্নের চুয়েট ছেড়ে চলে আসি মালায়শিয়ায় । যদিও ১ম ৩-৪ টা দিন চুয়েটে খুব বোরিং লাগছিল কিন্তু এক সপ্তাহ পর থেকেই ভাল লাগতে শুরু করেছিল । পেয়েও গিয়েছিলাম মনের মত বেশ কয়েকটি বন্ধু । আর আড্ডা মারাও শুরু হয়ে গেয়াছিল। সিট পেয়েছিলাম নিউ হলের এক্সটেনশান এর ১০ নম্বর রুমে। রুমটা ছিল গণরুম। এক্সটেনশান হল থেকে মেইন হলে গিয়ে খেয়ে আসতে খারাপ লাগতো না । ভালই লাগতো ।


চুয়েটের নিউ হল
চুয়েটের বিশাল মাঠ, সামনেই পাহাড়তলি বাজার, হলের খুব কাছেই একাডেমিক ভবন সব মিলিয়ে চুয়েট ক্যাম্পাস আমার হ্রদয়ে এক বিশাল স্মৃতির দাগ কেটেছে। আমার এই প্রবাস জীবনে চুয়েটকে আমি কতটুকু মিস করি তা বলে বোঝাতে পারব না।

এই সেই মাঠ যেখানে ভর্তি হবার পরদিনেই ক্রিকেট খেলতে গিয়ে বড় ভাইয়াদের র্যারগ খাওয়ার সম্মুখীন হয়েছিলাম। ভ্যাগ্যিস বেচে গিয়েছিলাম। মনে পড়ে একদিন রাত ৯-১০ টার দিকে লেডিস হলের পাশে মাঠে বসে তানভীর আর আশরাফুলদের সাথে আড্ডা দিয়ে ভিষন মজা পেয়েছিলাম । সেই আড্ডার কথাগুলি আমার কানে এখনও বাজে । চুয়েট লাইফের ২০ দিনের মধ্যে অন্যতম ছিল ২ টা দিন। বড় ভাইয়াদের সাথে তবলিগ করতে গিয়েছিলাম কাপ্তাই । এই সুযোগে আকা-বাকা রাস্তা, উচূ-নিচূ পাহাড়ে ঘেরা কাইপ্তাইটাও দেখা হয়ে গিয়েছিল । তবলিগ করতে গেলেও ঐ ২ টা দিন ছিল খুব আনন্দেরেই ছিল। যাই হোক ভুলবনা কোন দিন এই ২ টা দিনের কথা । এবার আসি আমার ক্লাসের কথা নিয়ে।

একাডেমিক ভবন
প্রশাসনিক ভবনের পাশের ভবনেই ০৯ ব্যাচের ক্লাস হত । সানাউল্লাহ স্যারকে তো আমার অসাধারন লাগত । আর একজন অবিবাহিত মেডাম ছিল, নামটা ভুলে গেলাম তিনি একটি থিউরিটিক্যাল সাব্জেক্ট এর ক্লাস নিতেন , উনাকে যা লাগত না আমার কাছে তা আর নাই বা বললাম ।
এত আননন্দের মাঝেই হঠাৎ করে বিদায় ঘণ্টা বেঝে ঊঠেছিল। সবচেয়ে কষ্টের দিনটা ছিল সেইদিন,যে দিন চুয়েট কে ছেড়ে আসব ।
সত্যিই অনেক কষ্টের ছিল । গোলচত্বরটাতে সার্টিফিকেট গুলি হাতে নিয়ে অনেকক্ষন বসেছিলাম । আসতে কিছুতেই ইচ্ছা হচ্ছিল না । আমার বিশ্বাসেই হতে ছিল না সত্যিই আমি চুয়েটকে ছেড়ে ছলে যাচ্ছি । ঐ দিন কেঁদেছিলাম মন্টা ভীষণ খারাপ করে ।এত কষ্ট করে চুয়েটে চান্স পেয়ে না পড়েই চলে যাচ্ছি । বড্ড বেশি কষ্ট হচ্ছিল মিজান, সম্রাট, তোহিদুল্লাহ আর রুমমেট গুলি কে ছেড়ে আসতে ।আমার এক ফ্রেন্ড আমাকে বার বার উঠতে বলছিল কিন্তু কেন জানি আমি গোলচত্বরটা থেকে উঠতে পারছিলাম না ।

হ্রদয় কেড়ে নেওয়া সেই গোল চত্বর
সবকিছু নিয়ে যখন চুয়েটের গেট থেকে বের হলাম তখন বুকের ভেতরটা হাহাকার করে উঠল। অনেক কষ্ট , অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন । আমি তোমাকে অনেক ভালবাসি চুয়েট, অনেক অনেক ।


চুয়েট গেট
I LOVE YOU VERY MUCH. এখনও চূয়েটের কোন সাফ্যলের কথা শুনলে বা পেপারে পড়লে আমার বুকটা আননন্দে ভরে যায় । প্রবাসে সবার সাথে গৌরব করে বলি আমি এই চুয়েটের ছাত্র ছিলাম । চুয়েট নিয়ে যে কোন লেখাই পেপারে আসলে আমি সেইভ করে রাখি ।কেন জানি মনে হয় আমি আজ চুয়েটের স্টুডেন্ট । I MISS YOU CUET. তোমার সাথে কাটানো ২০ টি দিন আমার হ্রদয়ে চির অম্লান হয়ে থাকবে । সপ্ন দেখি চুয়েট একদিন বিশ্ব র্যাংমকিং এ খুব কাছের একটি UNIVERSITY হবে । গুডলাক চুয়েট, গুডলাক চুয়ুটের সকল স্টুডেন্টকে । ভুলবনা কোনদিন তোমায় ।


সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×