মনের রঙে মনের আকাশ সাজে রংধনুর সাজ
বাঁধ ভেঙেছে দখিণা হাওয়ায় ঢেউয়ে দিল দোলা
আমি নেই খোঁজ না আমায় চলে যাও যেথায় তোমার কাজ
আমি রঙিণ আমি স্বাধীন খেলি রংধনু সাজানোর খেলা।
তুমি এসেছিলে সেথায় এসেছিল বসন্ত লিখেছিলে অমর কবিতা
মুগ্ধ আমি বিমোহিত হলাম তোমাতে ঘোর অমানিশা ডেকে আনলাম জীবনে
জীবন থমকে দাঁড়িয়েছিল তবু থেমে যায় নি তোমার অকাল বিদায়ে
সঙ্গিনী তুমি বিরহে কাতর নাকি আহ্লাদে নিমজ্জিত জানি না কিন্তু আমি ভাল আছি!
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



