somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক ইউটিউবের সস্তা জ্ঞান ও Chauffeur's Knowledge

২৭ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফেসবুকের রিলস, ইউটিউবের শর্টস আর টিকটকের ভিডিও মানবজীবনকে বিরক্তি ও আনপ্রোডাক্টিভিটির এক চরম সীমানায় নিয়ে গেছে।

পাবলিক প্লেসে চলাফেরা ও খেয়াল করলে জিনিসটা খুব ভালোভাবে বোঝা যায়।

এই রিলস, শর্টস যখন ছিলো না তখন ফেসবুকে নরমাল পোস্ট ও ইউটিউবে নরমাল ভিডিও আসতো। সেগুলো এখনকার অ্যলগরিদমের তুলনায় ভালো ছিল। তখন তো ফেসবুকে ভিডিও ছিলো না। ফেসবুকে ঢোকা মানে, শুধু পড়া। তখন বিভিন্ন গল্পের পেজ ছিলো।

ফেসবুক ইউটিউবের সাথে পাল্ল দিতে যেয়ে ভিডিও আনলো, এড দেওয়ার সিস্টেম জারি করলো। এভাবেই রিলস আসলো। আস্তে আস্তে সব পচে গেলো।


মানুষের স্ক্রীনটাইম এভারেজ সারা দুনিয়ায় প্রায় সাড়ে ছয় ঘন্টা। আটঘন্টা চাকরি, খাওয়া-দাওয়া, ঘুম, বাজার-ঘাট সংসার, সামাজিকতা করে বাকি সময় যা পাওয়া যায় সব স্ক্রীনে চলে যায়।

এভাবে জীবন যাপনের ইমপ্যাক্ট কী হচ্ছে এইটা নিয়ে বিভিন্ন গবেষণা নিশ্চয়ই আছে। গবেষণার বিষয়ে না গিয়ে এমনি একটা গল্প আপনাদের বলি।

.
১৯১৮ সালে ম্যাক্স প্লাংক নোবেল পাওয়ার পর সমগ্র জার্মানী ঘুরে তিনি কোয়ান্টাম মেকানিক্স এর লেকচার দিতে লাগলেন। গেস্ট হিসাবে মানুষজন তারে বিভিন্ন সেমিনারে ডেকে নিয়ে যায়। তিনি সব জায়গায় মোটামুটি একই লেকচার দেন। একই টপিক।

ট্যুরে তার সাথে তার Chauffeur (ড্রাইভার/গাড়ি চালক) যায়। তিনি ও লেকচার শোনেন। শুনতে শুনতে প্লাংকের লেকচার তার মুখস্ত হয়ে গেছে। এখন তার লাগে বিরক্ত।

এমন সময় মিউনিখে বক্তৃতা দিতে যাবেন প্লাংক। তার Chauffeur তাকে বললেন, মিউনিখে আপনার চেহারা কেউ চেনে না, আবার বক্তৃতা আমার মুখস্ত, মিউনিখে বক্তৃতা আমি দিই, আপনি অডিয়েন্সের সামনের সারিতে বসেন।

প্লাংক রাজি হলেন। তার সফার বক্তৃতা দিলেন। বক্তৃতা শেষে দর্শক সারি থেকে ফিজিক্সের এক প্রফেসর উঠে দাড়ায়ে এক প্রশ্ন জিগেস করলেন।

এখন সফারের তো বক্তৃতা মুখস্ত। তিনি কোয়ান্টাম মেকানিক্সের ডানে-বামে কিছু জানেন না। তিনি প্রফেসরের প্রশ্নের জবাবে বিস্ময় প্রকাশ করে বললেন, মিউনিখের মত এডভান্সড শহরের একজন প্রফেসর এমন একটা সিলি প্রশ্ন করবেন তিনি ভাবতে পারেননি। এ প্রশ্নের জবাব দেওয়ার জন্য তার সফারই যথেষ্ট। বুঝতেই পারছেন, দর্শক সারিতে সফারস রূপে স্বয়ং ম্যাক্স প্লাংক বসে আছেন।

এই ঘটনা বলেছেন চার্লি মঙ্গার। তার মতে, দুনিয়ায় দুই ধরনের জ্ঞান আছে-

১. একটা হচ্ছে বাস্তব জ্ঞান, যেটা মানুষ দীর্ঘ অধ্যাবসায়, সময় ও শ্রম ব্যয় করে অর্জন করেন।

২. আরেকটা হচ্ছে, Chauffeur's knowledge. যেটা মানুষ ভুংভাং করে কোনমতে শিখে জ্ঞানীর ভাব ধরে। বাস্তবে সে জ্ঞানের সে কিছু জানে না। এদের আবার কনফিডেন্স থাকে বেশি।


ফেসবুক-ইউটিউবের এভেইলিবিলিটি, এগুলোর রিলস, শর্টস, ভিডিও বর্তমান জামানায় সফার্স নলেজ অর্জনের বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে।

সবাই সব বিষয়ে গভীর জ্ঞান রাখে!

থ্রিজি পাওয়া দূর গ্রামের দিন মজুর থেকে শুরু করে নিউ ইয়র্কের অনেক শিক্ষিত বাসিন্দাও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×