somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Attack on Titan দেখার অনুভূতি

১৯ শে মে, ২০২৫ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্পয়লার ফ্রি লেখা। পড়তে পারেন।



Attack on Titan এনিমে সিরিজটা দেখে শেষ করেছি মাসদেড়েক আগে। এইটা যখন শেষ করেছি তখন মাথার মধ্যে এমন অবস্থা ছিলো যে এইটা নিয়ে লেখার মত অবস্থায় ছিলাম না। যদিও তখন লিখলে ঐটা দেখার স্মৃতি তাজা থাকতো, ফলে লেখা সহজ হতো ও ডিটেইল সিরিজের কিছু জিনিস লিখতে পারতাম।

এই সিরিজের গল্প নিয়ে আসলে কিছুই প্রায় বলা যায় না স্পয়লারের ভয়ে। এর ভিতরের কোন জিনিস আগে থেকে জেনে ফেললেই প্রতি পদে পদে সিরিজের যে শকিং আনফোল্ডিং ঐটা মিস হয়ে যাবে। আমি শুধু আমার অনুভূতি বলি।

এই সিরিজটাকে অনেকেই বেস্ট এনিমে সিরিজ বলে থাকেন যদিও এইটা বাদে আমি অন্য কোন এনিমে সিরিজ দেখি নাই। সুতরাং এই সম্পর্কে আমি তুলনা করতে পারবো না।

এই সিরিজের সবচেয়ে ভালো যে ব্যাপারটি আমার লেগেছে তা হলো- সিরিজ যখন শুরু হয় তখন থেকেই একেবারে ব্রান্ড নিউ স্বাদের বিগিনিং। টাইটান অর্থাৎ মানুষের মত দেখতে অনেক বড় সাইজের একরকমের জন্তু মানুষের শহরে আক্রমণ করতেছে। মানুষের এই শহরটা অনেক উচু দেয়াল দিয়ে ঘেরা।

এই দেয়াল তৈরী করা হয়েছিলো মূলত টাইটানদের আক্রমণ থেকে বাঁচতে।

সিরিজের প্রথমেই টাইটানরা এই দেয়াল ভেঙ্গে মানুষের শহরে ঢুকে পড়ে। টাইটানরা মানুষ খায়। এই শহর তছনছ করে তারা শহরের মানুষকে খেয়ে ফেলতে শুরু করে।

এটা স্পয়লার না। এটা হলো বিগিনিং।

এই টাইটান কী? কোত্থেকে আসলো? যাদের আক্রমণ করছে তারা করা? এরকম অসংখ্য প্রশ্ন দিয়ে শুরু হয় প্রথম এপিসোড।

সিরিজের অন্যতম বৈশিষ্ট্য হলো- কাহিনীগুলো আনফোল্ড হয় আস্তে আস্তে সিরিজ আগানোর সাথে সাথে। সিরিজ জুড়ে তৈরী হওয়া প্রশ্নগুলোর উত্তর আস্তে আস্তে জানা যায় সিরিজের শেষ দিকে। সিরিজ যখন পুরা শেষ হয়ে যায়, অর্থাৎ সর্বশেষ এপিসোডে কাহিনীও পরিপূর্ণভাবে শেষ হয়।

গল্পটাকে এভাবে আস্তে আস্তে আনফোল্ড করার ব্যাপারটা আমার কাছে চমৎকার লেগেছে।

সিরিজে মাঝের কোন পর্যায়ে আপনি বুঝতেই পারবেন না সামনে আরো কত সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করছে।

সিরিজ দেখাকালীন সময়ে মাথার মধ্যে টাইটান আর সিরিজের বিভিন্ন চরিত্র, কাহিনী মাথার ভিতরে ঘুরবে। স্বপনে বা জাগরণে সব সময় এটা চলতে থাকবে। সব সিরিজের ক্ষেত্রেই এটা কমবেশি সত্যি। এটা যেহেতু এনিমে সিরিজ এটার অনুভূতি আমার কাছে নতুন ছিলো।

চমৎকার সিরিজ। দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২৫ রাত ৯:২৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

BNP কেও আওয়ামিলীগের মত নিষিদ্ধ করা যায়...

লিখেছেন অপলক , ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৩



আমাদের দেশে দারুন কিছু ঘটনা আমরা সাদরে গ্রহন করেছি, যদিও সেগুলো স্পষ্ট অপরাধ।

উদাহরন স্বরুপ:
১. কেউ অবৈধভাবে টাকা ইনকাম করল, সেই কাল টাকা সাদা করার সুবিধা দেওয়া হত, দেয়া... ...বাকিটুকু পড়ুন

অলৌকিক ঘটনায় ভরপুর আল ইসরা ওয়াল মিরাজ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


...................................মহাশুন্যে উর্ধালোকে ভ্রমনের একটি কাল্পনিক বাহন.
পোস্টের শুরুতেই এখানে প্রচ্ছদে থাকা ছবিটি সম্পর্কে বিনয়ের সঙ্গে পরিষ্কার করতে চাই এই ছবিটি কোনো
বাস্তব ঘোড়া বা জীবজন্তুর রূপ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

উনার কি এখন নতুন পি,এইচ,ডি করা লাগবে? ;) (সাময়িক)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৫

সামু যাকে চিরতরে নিষিদ্ধ করেছে, তাঁর কথা বলছি। তিনি আমেরিকান কোন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তিবিদ্যায় পিএইচডি করেছেন বলে শুনেছি। অথচ, সেই বিদ্যা এখন কাজে লাগছে না দেখছি!!! সামু'র 'গার্বেজ' সফটওয়্যার... ...বাকিটুকু পড়ুন

=তোকে হলুদ ফুলের শুভেচ্ছা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৫ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৩


হিমু,
কেমন আছিস? হলুদ ফুলের শুভেচ্ছা নিস
নিস শিশিরের স্নিগ্ধতা;
নিস কুয়াশার হিম আবেশ, মনে মাখিস
কেমন আছিস? আছিস কোথা?

এন্তার প্রহর গেল পেরিয়ে;
নিচ্ছিস না আর মনের খোঁজ,
কোথায় তুই গেলি হারিয়ে?
তুই কী জানিস, তোকে... ...বাকিটুকু পড়ুন

পেছন থেকে আর ডেকো না

লিখেছেন মায়াস্পর্শ, ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৭

মায়া,
একদম বুকে হাত রেখে বলো তো,
আমি কি সত্যিই অনেক বদলে গেছি?
কারণে-অকারণে আর তোমাকে খুঁজি না,
চুপচাপ থাকি,একদম নিঃশব্দ।
যেমনটা তুমি এতদিন চেয়ে এসেছো,
প্রতিক্রিয়াহীন এক মানুষ।
কিন্তু বলো তো,
এই নীরবতা তোমার ভালো লাগবে ক’দিন?
খুব... ...বাকিটুকু পড়ুন

×