somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার হাতে কী আছে, কী নেই: ডাইকোটমি অফ কন্ট্রোল

২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দর্শনের জটিলতা বাদ দিয়ে, তাকে কাজে লাগয়া জীবন সহজ করতে হবে।

যেমন ধরেন, ডাইকোটমি অফ কন্ট্রোল বা লোকাস অফ কন্ট্রোল। শব্দ ইংরেজি হইলেও জিনিস সহজ ও কাজের।

মূল আইডিয়া হচ্ছে, আমাদের জীবনের সমস্যা বা কাজ দুই প্রকার।

একটার সমাধান আপনি করতে পারেন, আরেকটার সমাধান করার ক্ষমতা আপনার নাই।

এইটাই ডাইকোটমি অফ কন্ট্রোল।

এই আলোচনা আমি আগে আরেক লেখায়করছিলাম স্টিফেন কোভের সেভেন হ্যাবিটস বই থেকে।

আমরা করতে পারি বা আমাদের আয়ত্ত্বে থাকে আমাদের মতামত, আমাদের জাজমেন্ট, আমাদের চাওয়া, কোনটায় মনযোগ দিবো, কোনটা এড়িয়ে যাবো, অর্থাৎ আমাদের নিজেদের কাজ।

আমাদের আয়ত্ত্বে থাকে না, আমাদের শরীর, সম্পদ, সুনাম, পদ, মানুষ কী মনে করলো বা না করলো এইসব।
আয়ত্ত্বে নেই এমন জিনিসের সংখ্যাই বেশি।

.
যে কোন পরিস্থিতিতে আপনার রেসপন্স কী হবে বা আপনি কীভাবে রিয়্যাক্ট করবেন, এইটা থাকে আপনার হাতে। অর্থাৎ এইটা আপনার কন্ট্রোলে থাকে।

জ্যাম হবে কি হবে না, এইটা আপনার কন্ট্রোলে নেই।

কিন্তু জ্যামে পড়ার পর আপনি কী করবেন, সেটা আপনার কন্ট্রোলে আছে। জ্যামকেও কাজে লাগানো যায় চেষ্টা করলে। এইটা মোটিভেশন না। জ্যামকে কীভাবে কাজে লাগানো যায় তা চিন্তা করাটাও আপনার কন্ট্রোলে আছে এবং এইটাও কাজের।

.
জীবনের যে কোন ঘটনা বা সমস্যা সামনে এনে তা লোকাস অফ কন্ট্রোলের স্কেলে যাচাই করা দরকার। সেই সমস্যা সমাধান করার ক্ষমতা আপনার আছে কিনা। যদি থাকে তাহলে আস্তে আস্তে কাজ শুরু করেন।

আর যদি না থাকে তাহলে এইটা নিয়ে সময় নষ্ট না করে, যেখানে কন্ট্রোল আছে সেখানে যান।

ধরেন, তেলের দাম বেড়েছে বিশ্বব্যাপী, ভাড়াও বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে। জীবন যাপনের খরচ ও বেড়েছে।
তেলের দাম কমানোর ক্ষমতা আপনার নাই।

কিন্তু আপনার খরচের খাত রিডিজাইন করার ক্ষমতা আপনার আছে।

ক্ষমতা যেখানে আছে, সেখানে মনযোগ দেওয়ার আইডিয়াটাই হচ্ছে লোকাস অফ কন্ট্রোলের শিক্ষা। বুঝছেন কিনা!!

.
আর দুইটা কথা বলে বিদায় নিবো।

কথা এক.
রিজেকশন থেরাপি। এইটা নিয়ে আমি এক লেখালিখছিলাম আমার নিউজলেটারে।

রিজেকশন থেরাপি হলো ইচ্ছা কইরা রিজেকডেট হওয়ার চেষ্টা করা। রিজেক্টেড হওয়ার মাধ্যমে টাফনেস বাড়ানো।

ধরেন, আপনার চাকরি দরকার এবং আপনি মনে করেন আপনার চাকরি পাওয়ার যোগ্যতাও আছে যথেষ্ট এবং আপনি কাজে আন্তরিক। কিন্তু কেউ আপনারে বোঝে না। আপনার অগাধ সম্ভাবনা কারো চোখে পড়তেছে না।

আপনি এক কাজ করতে পারেন, আপনি রিজেকশন থেরাপি নেন।
ফেসবুকে এবং লিংকডইনে আপনি যে বিষয়ে চাকরি করতে চান, সে বিষয়ের লোকজন খুজে গুনে গুনে ১০০ জনকে বলেন, ভাই, আমারে একটা চাকরি দেন, এই যে আমার কোয়ালিফিকেশন, আমার পোর্টফোলিও, আমার সিভি।

আপনি রিজেক্টেড হইলে আপনি জিতবেন। নম্বরগুলো মাথায় রাখবেন। কয় জায়গা থেকে রিজেকশন পাচ্ছেন। রিজেকশন পাইলে সিরিয়াসলি নিবেন না। এইটাই আপনার প্রাথমিক চিকিৎসা। এইটা মেন্টাল টাফনেস বাড়ানোর এক পথ। এই পথে আপনি ব্যাপক ও বিভিন্ন ভেরি আনস্পেক্টেড পরিস্থিতির সম্মুখীন হবেন। ভালো খারাপ দুইটাই।

এ ব্যাপারে বিস্তারিত বুঝতে রিজেকশন থেরাপি লেখাটা পড়ে নিয়েন।

এখন ঘটনা হইলো, যে কাজ লোকাস কন্ট্রোলের স্কেলে আপনার আয়ত্ত্বে আছে, সেগুলো তো করবেনই। আর যেগুলা নাই, সেগুলোর জন্য রিজেকশন থেরাপি ট্রাই করবেন। অর্থাৎ খুজবেন যে কী করার আছে। ধরেন চাক্ষুষ দৃষ্টিতে তা খুবই অকওয়ার্ড ও নিজের ইগোতে লাগার বিরাট কারণ। তারপরও ট্রাই করবেন। সফল হওয়ার জন্য না হইলেও টাফনেস বাড়ানোর জন্য। ইউ নো হোয়াট আই মিন।

চাকরি পাবেন কি না সেটা হাতে নেই, কিন্তু ১০০ জনকে জিজ্ঞেস করাটা হাতে আছে।

.
কথা দুই.

বর্তমানে এক প্রচলিত থেরাপি হইলো Cognitive behavorial therapy, যারে কয় CBT.

এর একটা কথা হলো, মানুষ কষ্ট পায় ঘটনার কারণে যতটা না, তার চেয়ে বেশি কষ্ট পায় ঐ ঘটনা নিয়ে তার বিশ্বাসের কারণে।
এই কথাটার মূল আইডিয়া দুই হাজার বছর আগে বলছিলেন এপিকটেটাস।

অর্থাৎ মূল সমস্যা যতটা না কষ্ট দেয়, তার চেয়ে বেশি কষ্ট দেয় ঐ সমস্যা সংক্রান্ত চিন্তা।

এই কথাটা বিভিন্ন ভার্সনে পাওয়া যায়। তবে মূল কথা এইরকমই।

এজন্য লোকাস অফ কন্ট্রোলের বেলায় যা আপনার নিয়ন্ত্রণে নেই সেইগুলা নিয়ে ভেবে যে কষ্ট পান, তার অধিকাংশই চিন্তার লেভেলে। বাস্তব দুনিয়ায় সেই কষ্ট ফেস করেন সাধারণত অনেক কম।

এইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে হয় আমার কাছে।

লেখা আর বড় করা যাবে না। মূল আইডিয়া মনে হয়ত বুঝাইতে পারছি। কী বলেন?
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×