আজ ২৯ এপ্রিল ভয়াভহ সেই দিন যে দিনে আমি আমার পরিবারের এবং আত্নীয় স্বজন অনেককে হারিয়েছি। আমার আব্বা রা ছিল চার ভাই অর্থ্যাৎ আমার তিন চাচা ছিল আজকে এই দিয়ে আমাদের চার পরিবার থেকে মোট ২৮ জন লোক মারা গিয়েছিল। শুধু তাই নয় আমাদের উপজেলা থেকে মোট বেসরকারী হিসাব মতে ১ লক্ষ লোক মারা গিয়েছিল। তখন আমি এস এস সি পরীক্ষা দিব পরীক্ষা ০২ দিন আগে হয়েছিল ভয়াভহ ঘুর্নিজড় । কি কষ্টের মাঝে পার করেছিলাম সেই দিন তা মনে এখনো ভুলতে পারি নাই । সন্ধ্যা ৭/৮ টার দিকে প্রচন্ড ঝড় বাতাস শুরু হল আমাদের চার পরিবারের সবাই আমাদের বাড়ীতে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছি এমন ঝড় বাতাস শুরু হল বাহিরে বের হওয়ার মত কোন উপায় ছিল না । কিছু ক্ষন দেখি বাহিরে প্রচন্ড বেগে সাগরের পানি আসতেছে তখন আমার সবাই মিলে বাড়ীর ছালে উঠে গেলাম । কিছুক্ষন পর দেখি পানির স্রোতে আমাদের ঘর ভেঙ্গে পানিতে ভেসে যাচ্ছে তখন আমরা সবাই পানিতে ভেসে যাচ্ছি সাবার কি যে কান্না কিছু দুর যাওয়ার পর প্রায় ১০/১৫ মিনিট পর হঠাৎ একটা ঢেউ এসে আমাদের বাসার ছাল টা ভেঙ্গে দিন সাথে সাথে সবাই পানিতে পড়ে গেলাম তখন আর কাউকে খোজ পেলাম না যার যার মতন সাবাই পানিতে ভাসতে ভাসতে কে কোথায় হারিয়ে গেল আর খোজে পেলাম না। আমি পানিতে ভাসতে ভাসতে হঠাৎ একটা উচু গাছের ডাল হাতে অনুভব করলাম সাথে সাথে তা জডিয়ে ধরলাম। বহু কষ্ট করে ঐ ডাল ধরে সারা রাত কাটালাম । যখন সকাল হল ৬/৭টা বাজে তখন আস্তে আস্তে পানি কমতে শুরু করল আমি তখন গাছ থেকে নেমে আমাদের গ্রামে একটা কমিউনিটি সেন্টার ছিল তার মধ্যে গেলাম গিয়ে কয়েক জন চাচাত ভাই এবং আমার মাকে দেখতে পেলাম বাকী আমার আব্বা সহ ২৮ লোককে খুজে পেলাম না। ঘুর্নিঝডের পরে ২/৩ কিছুই পায়নি খাবার জন্য শুধু পানি খেয়ে ছিলাম ৩/৪ দিন পর প্রথম বিমানে করে রুটি দেওয়া হল। শরীরের ভিবিন্ন অংশ কেটে গেছে তার চিকিৎসা করার মতন কিছুই ছিল । এ যেন এক করুন অবস্থা সবার । তখন সবাই শুধূ বলতেছে কেন আমাদের বাচিয়ে রেখেছো খোদ মরে গেল তো অনেক ভাল হতো এত কষ্টের চেয়ে। ২৯ ই এপ্রিল আসলে বুকটা কান্নয় ভেঙ্গে যায়। সেই দিন যারা মারা গেছে সাবার জন্য আপনার দোয়া করবেন।
আলোচিত ব্লগ
অশনি সংকেত

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো
কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।