somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশাসন এর কেউ আছেন?

১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিটি একটু খেয়াল করুন। দেখাই যাচ্ছে, নিচের মেসেজে একজন তার নাম এবং ফোন নাম্বার দিয়েছেন, বলেছেন, যারা মেরিট লিষ্টে থাকতে চায়, কিংবা টেকেনাই তারা যেনো তাকে মেসেজ দেয়। এবার চলুন তার উপরের মেসেজ টি দেখি। "আমার এত টাকা নাই" । বুঝাই যাচ্ছে নিচের এই লোক টি মেরিট লিষ্টে থাকা, অকৃতকার্য দের কৃতকার্যের তালিকায় উঠানোর কাজ করে থাকেন। আসলেই কি তাই?

কালেকশনে ছিলো, তবে হার্ডডিক্স ক্রাশ করায় অনেক ছবি এখন নাই, যাতে দেখা যেত,এস এস সি, এইচ সি সি সহ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার প্রশ্ন ফাসের কথা। প্রশ্ন চাইলে ইনবক্স করুন টাইপ লেখা।

আমরা সকলেই জানি, গত কয়েকবছরে পি এস সি, জে এস সি, এস এস সি, এইচ সি সহ ভিবিন্ন পরিক্ষার প্রশ্ন ফাসের কথা। অদৌ লি তারাই জড়িত যারা ফেসবুকে এইভাবে কাজ করে?
আমার জানামতে অনেকেই এইভাবে ধরা খেয়েছেন। খোলাসা করেই বলি, সময় ২০১৪, অনলাইনে কিছু ছোটো ভাই বোন তাদের আসন্ন পরীক্ষা নিয়ে উদগ্রীব, প্রিপারেশন ভালোনা। কি করবে? যতটা জানি সে বছর কিন্তু প্রশ্ন ফাস হয়েছিলো, কিন্তু তারা অনলাইনে এরকম লোকের কাছে ধরা খেয়েছিলো। "২০১৪ এইচ এস সি ব্যাচ প্রশ্ন" নামধারী একটি গ্রুপ থেকে। আমি তাদের মুখ থেকে পরে শুনেছিলাম যে তারা টাকা দিয়েছে, প্রশ্ন পেয়েছে কিন্তু এর একটাও কমন পড়েনাই। আমি মনে মনে আলহামদুলিল্লাহ বলেছিলাম। মেরুদন্ডহীন শিক্ষিত সমাজ এর থেকে মাটি কাটা সমাজ আমার চোখে ডের ভালো। আশা করা যায় আমার ব্লগার ভাই বোনেরা এ সকল বিষয় গুলো জানেন, এবং তারা কখনোই ধরা খাননাই। আমার কথা এইখানে না। আমরা সবাই বায়োমেট্রিক রেজিষ্টেষন করেছি। কিছু বাদে প্রায় প্রতিটি সিম ই নিজ নিজ নামে ভেরিফাই করা। কিছু সিম হয়তো এদিক সেদিক হয়েছে, কিন্তু ট্রাকিং সিষ্টেম নিশ্চয়ই নষ্ট হয়ে যায়নি। এই যে ফোন নাম্বার দেয়া আছে, এরা কি কোনো বিশেষ দলের লোক? ফেসবুকের মত সোশ্যাল মিডিয়াতে এসব হলেও কেউ এইদিকে এই প্রতারণার দিকে নজর দিচ্ছেনা কেনো? আইনের শাসন কোথায়? যেখানে আমরা দেখতে পাই, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেজ ফেসবুকে এক্টিভ। পুলিশের বড় বড় কর্মকর্তারা অনলাইনে প্রায় সময় লিখালিখি করেন। এসব কি কেবল আমাদের চোখেই পরে? নাকি আইনের কর্মকর্তারাও দেখেন?
আশা করবো যদি কোনো প্রশাসন কর্মকর্তা এ পোষ্ট দেখেন, তবে এর বিহিত করবেন। এরকম দু চারটা প্রতারকের কঠিন শাস্তি আগামী দিনের ভার্চুয়াল প্রতারক দের সাবধান করবে বলে আমার বিশ্বাস।

সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×