somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম দর্শন/ধর্মের ইতিবৃত্ত-২

০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণ ক্যামেরার চোখ আর মানুষের চোখের দর্শনক্ষমতা একই।অতঃপর ধরা যাক: ক. বিশেষ ক্যামেরা খ. এক্স-রে ক্যামেরা গ. ওয়াই-রে ক্যামেরা।

বিশেষ ক্যামেরা: এটি জামা-কাপড়,পোশাক-পরিচ্ছদ জাতীয় কোনো কিছুই দেখতে পায় না।এগুলো বস্তু হয়েও এর চোখে অবস্তু ও অদৃশ্য।তাই যতই রং বে-রং-এর পোশাক পরিধান করুক না কেন,এই ক্যামেরার চোখে ছবিটি আসে সম্পূর্ণ উলঙ্গ, দিগম্বর।একটি জড় পদার্থ বা বস্তু অর্থাৎ কাচ বা প্লাস্টিকের মধ্যে বৈজ্ঞানিক উপায় বিশেষ শক্তি প্রয়োগ করে ক্যামেরাটি তৈরি করা হয়;অবশ্য এই লেন্সটিই যে যথাসর্বস্ব নয় তা স্থানবিশেষে আলোচিত হবে।
একটি জড় বস্তুর মধ্যে যদি এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করা যায় তবে, একটি জ্যান্ত মানুষের মধ্যে প্রয়োগ করা আরো সহজ হওয়ার কথা। কিন্তু বিজ্ঞানীদের এরকম উদ্ভট ধারণা কোনোদিন জন্মায়নি;তাই চেষ্টাও কখনও করা হয়নি ।ধরা যাক,যদি এমন দর্শনক্ষমতা মানুষের মধ্যে স্থায়ীভাবে প্রয়োগ করা যায়;তখন সে দেখবে সকল মানুষ দিগম্বর;আর সকল মানুষের মধ্যেই যদি প্রয়োগ করা যায়,তবে হঠাৎ করে আজকের গৌরবের আধুনিক যুগটি থমকে দাঁড়ায় ;ফিরে যায় প্রাগ-ঐতিহাসিক বর্বর,বন্য,প্রস্তর যুগে।সাধারণ সান-গ্লাস চোখে লাগালেই তো দুনিয়ার আলো-আধার,চন্দ্র,সূর্য,গ্রহ, নক্ষত্র,গাছ-পালা,পশুপক্ষী তথা প্রাকৃতিক দৃশ্য মুহূর্তের মধ্যেই পাল্টে যায় ;মিথ্যা হয়ে যায় অনেক কিছু!

এক্স-রে ক্যামেরা: এর চোখে পোশাক-পরিচ্ছদ,এমনকি রক্ত-মাংসও কোনো বস্তু নয়।এটি দেখতে পায় হাড়-হাড্ডি,কঙ্কালমাত্র।এই দর্শন ক্ষমতা মানুষের মধ্যে স্থায়ীভাবে প্রয়োগ করতে পারলে,আমরা এক বীভৎস ও ভৌতিক জগতে প্রবেশ করি। শুধু কঙ্কাল আর কঙ্কালের দুনিয়া।এরা খায় দায়,ঘুমায়,চলাফেরা করে,জন্ম দেয়,জন্ম নেয়,সভা সমিতি,রাজনীতি করে,গবেষণা,রকেট তৈরি করে,চাঁদে যায়,আরো কত কী! অত:পর মৃত্যুও হয়! দুটোই বস্তু ও জড় জগত;অথচ একের দৃষ্টিতে অন্যে সম্পূর্ণ অজড়, অদৃশ্য ও অবাস্তব! এ জগতের সবুজ-শ্যামল পৃথিবীর পূর্ণিমার চাঁদে বুড়ির সুতো কাটা, সোনার থালার চাঁদ আর ঝলসানো রুটির মতো কবিতা নেই;নেই রূপ,রস,গন্ধ ;আবার আছে সবই।কিন্তু যা আছে তা আমাদের কাছে দুর্ভেদ্য,অস্পষ্ট।

ওয়াই রে ক্যামেরা: এটি এখন পর্যন্ত আবিষ্কার হয়নি।মানুষের যখন হাড্ডি বা মজ্জাজনিত দুরারোগ্য ব্যাধি দেখা দেবে আর এর চিকিৎসায় ঐ মজ্জার ছবি প্রয়োজন হবে তখনই আবিষ্কৃত হবে এই ক্যামেরা।এর দৃষ্টিতে মানুষের ছবি হবে মানুষাকৃতির একটি আলো রেখা বা সংকেতচিহ্ন মাত্র;অবিকল আজকের নিয়ন সাইনের মতো।এদের অবস্থান এবং গতি মাটি থেকে প্রায় ইঞ্চিখানেক শূন্যে থাকে,অর্থাৎ মাংস ও হাড্ডির অবস্থান বাদে অর্থাৎ যাবতীয় বস্তু থেকে এরা ইঞ্চিখানেক শূন্যে অবস্থান করে।এরাও খায় দায়,অফিস আদালত করে,বিয়ে সংসার করে,জন্ম দেয়,জন্ম নেয়,মৃত্যুও হয়! কিন্তু জন্ম-মৃত্যুটা কংকাল জগতের চেয়েও অস্বাভাবিক,অলৌকিক;হঠাৎ করে নিয়ন সাইনের মধ্য থেকে আর একটি ছোট্ট নিয়ন সাইনের ভৌতিক আবির্ভাব আর হঠাৎ করে আলোটি নিষ্প্রভ হয়ে যায়,অদৃশ্য হয়ে যায়,অর্থাৎ মৃত্যু হয়।নারী পুরুষ আছে কিন্তু কোন্টা নারী আর কোন্টা পুরুষ তা সনাক্ত করা কঙ্কালদেহের চেয়েও কঠিনতর।

একই দেহে তিনটি দেহ,পরস্পর মিলিত আবার ভিন্ন,স্বতন্ত্র;একই জগতে তিনটি জগত অর্থাৎ আমি তুমি সে;তিনটিই স্ব স্ব ক্ষেত্রে জড় ও বস্তু।কিন্তু একে অন্যের কাছে অদৃশ্য,অবস্তু ও অবাস্তব।একের চিন্তাধারা ধ্যান ধারণা,জ্ঞান-বিজ্ঞান ;স্রষ্টা-সৃষ্টি,ধর্মা-ধর্মের সকল সূত্র উল্টাপাল্টা হয়ে যায়,একমাত্র দর্শন,জ্ঞান শক্তির বিভিন্নতার কারণে,যা সত্য তাই-ই মিথ্যা! যা বস্তু,বাস্তব তাই অদৃশ্য ও অবাস্তব,যাই আধ্যাত্মিক তাই বাস্তবিক, বৈজ্ঞানিক।

উল্লিখিত ক্যামেরার যে কোনো একটির দর্শন ক্ষমতা স্থায়ীভাবে আমাদের বর্তমান আছেই।অতএব, টি ব্যতিরেকে অপর যে কোনো একটির দর্শনক্ষমতা আমাদের জন্মগতভাবে থাকতে পারতো;এটা যুক্তিসংগত বটে।
আলো বা শক্তির সংযোগ ব্যতীত ক্যামেরাগুলো যেমন যথাসর্বস্ব নয়,বরং অন্ধ-অবাস্তব ;আলোর সংযোগ ব্যতীত উল্লিখিত দেহগুলোও অন্ধ ও জড় বটে! অর্থাৎ বস্তু সনাক্ত করে আলো,শক্তি,যাকে জীবন বলা হয়।(চলবে-৩)
বিনীত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×