কাউকে ভুল বুঝার আগে দশবার ভাবুন =
কয়েকদিন আগের এক ঘটনা। এক ক্লাইয়েন্টের সাথে ফেইসবুক মেসেঞ্জারে কানাডা ইমিগ্রেশন বিষয়ে কথা বলছিলাম। তিনি আমাকে নব্বই ডলার পে করে কথা বলার শিডিউল নিয়েছেন। স্বভাবতঃই, আমি তাঁর সাথে কথা বলার ফাঁকে অন্য কারো সাথে চ্যাট করতে পারিনা।
এই ক্লাইয়েন্টের সাথে কথা শুরুর মিনিট পাঁচেকের মধ্যে ফেইসবুকে একটিভ দেখে দেশ থেকে একজন আমাকে মেসেজে সালাম জানালেন। কথায় ব্যস্ত বলে আমি তাতে নজর দিলাম না। এই তিরিশ মিনিটে তিনি কিছুক্ষন পরপর তিনবার সালাম জানিয়ে শেষে লিখলেন, ভাই, এতটা কমার্শিয়াল হলে কি চলে? টাকা ছাড়া সালামও কি নিতে হয় না?
বুঝুন এবার আমার মনের অবস্থা! তাই বলি, কাউকে ভুল বুঝার আগে দশবার ভাবুন।
ML Gani, RCIC/ [email protected]
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২০ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



