'আমার খারিজ করা জমি, বাউন্ডারী ওয়াল দেওয়া, নামজারী আছে, দলিল আছে, বিগত ১১ বছরের খাজনা দেওয়া আছে (গতবছর ও খাজনা দিয়েছি), হঠাৎ করোনার লকডাউনের মধ্যে গত বছরের এপ্রিল-মে সময়ে বসুন্ধরা খেয়ে ফেলেছে। একেবারে ৪০০ জনের বাউন্ডারি দেওয়া জমি সমতল করে ফেলেছে।
বসুন্ধরার সাথে যোগাযোগ করলে বলে আমাকে ৫০% জমি দেবে যদি দলিলটা ওদের নামে দিয়ে দেই। জানিনা বসুন্ধরা এই পর্যন্ত কতগুলো জমি হালাল্ভাবে নিয়েছে। যাই হোক, এই রোজার দিনে যতই ভাবি অভিশাপ দেবোনা, কিন্তু ভুলতে পারিনা, অনেক কষ্ট করে কয়েকজন মিলে জমিটা কিনেছিলাম, কিছু একটা করবো বলে!'
- বসুন্ধরা গ্রূপের হাতে জমি হারানো বুয়েটের এক ছোটভাই আক্ষেপের সাথে উপরের কথাগুলো তার ফেইসবুক ওয়ালে লিখেছে।
আর, সেই বসুন্ধরা গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর'এর জন্মদিন উপলক্ষে সাংবাদিক পীর হাবিবুর রহমান সাহেব তাঁর ফেইসবুকে লিখেছেন: 'দেহ থেকে মন তার এতটাই বড়ো যে সবাই বলেন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্তই তার কলিজা।'
প্রশ্ন জাগে, পীর সাহেবের এই 'সবাই'টা কারা যারা আদপেই মনে করেন বসুন্ধরার মতো ভূমিদস্যুদের পায়ের নখ হতে মাথার চুল পর্যন্ত কেবলই কলিজা?
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




