somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকর তো চাকরই!

০৮ ই মার্চ, ২০২৩ সকাল ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাকর তো চাকরই! =

আমেরিকা থেকে এক বিশেষজ্ঞ প্রকৌশলী গেলেন বাংলাদেশের একটা সরকারি কারখানায়। একটা সমস্যা সমাধানে তাঁকে দৈনিক তিন হাজার ডলার বেতন দিয়ে নিতে হয়েছিল।

কারখানায় তাঁকে সমস্যা বুঝিয়ে দেবার জন্য জিএম সাহেব স্যুট-টাই পরে উপস্থিত। আর, ওদিকে আমেরিকান এক্সপার্ট ব্রাউন এসেছেন ওয়ার্কারদের ইউনিফর্ম, মাথায় হার্ড হেলমেট, সেইফটি বুট, হাতে টর্চ, কাঁধে টুলস, ইত্যাদিতে সুসজ্জিত হয়ে।

জিএম সাহেব নিজের পরিচয় দিতেই ব্রাউন তাঁকে প্রশ্ন করলেন, 'আপনাদের ইঞ্জিনিয়ার কোথায়?'
- আমিই তো ইঞ্জিনিয়ার। আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দেব।
- কিন্তু, আপনিতো রেডি বলে মনে হচ্ছে না, এই কাপড়চোপড়ে কারখানায় ঢুকবেন? - -

ঘটনাটা আমার এক ঘনিষ্ঠের কাছ থেকে (জিএম স্বয়ং) কিছুদিন আগে জানলাম।

উন্নত দেশগুলোতে কাজের জায়গায় কে ইঞ্জিনিয়ার, কে শ্রমিক, তা আপনি বেশভূষা দেখে বুঝতে পারবেন না। কারন, বাইরের চোখে দেখতে সবাই প্রায় অভিন্ন।

বাংলাদেশে সরকারি চাকুরীতে যাঁরা খানিক সিনিয়র হয়েছেন তাঁদের স্যুট-টাই পরা ছবি দেখলে মনেই হবে না এরা আদৌ চাকুরী করতে এসেছেন। ঝকঝকে-তকতকে-ফিটফাট অবস্থা দেখে মনে হতে পারে তাঁরা কর্মস্থল নয়, কোথাও প্লেজার ট্রিপ, বা হানিমুনে গেছেন।

কানাডা-আমেরিকা বা কোন উন্নত দেশের অফিস আদালতে আপনি এসব দেখবেন না। সেখানে মন্ত্রী-মিনিস্টারদের জীবনও একেবারে সাদামাটা।

গরিবের ঘোড়ারোগ বর্জন করে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলুন। ভাবতে শিখুন, শাসক নয় আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী; জনগণের সেবক। সেবকের আবার সিনিয়র-জুনিয়র বা প্রথম-দ্বিতীয় শ্রেণী কিসের? চাকর তো চাকরই!
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২৩ সকাল ৭:৪৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

×