somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালচারাল শক

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার-এর কাজ ভবন, ব্রিজ ইত্যাদির ফাউন্ডেশন ও কাঠামোর ইঞ্জিনিয়ারিং ডিজাইন করা। কানাডায় আমি বেশ কয়েকবছর প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। আমার ডিজাইন করা ভবনের মধ্যে আলবার্টা বিশ্ববিদ্যালয়ের ভবনও আছে।

প্রায় দেড়যুগ আগের কথা বলছি। কানাডার বিভিন্ন শহরে আমাদের কোম্পানির বেশ কয়েকটা অফিস ছিল তখন। আমি চাকুরীতে যোগ দেবার কিছুদিনের মধ্যে জানতে পারি কোম্পানির শীর্ষ কর্মকর্তা আমাদের এডমন্টন অফিসে আসছেন।

বিভিন্ন পর্যায়ে কয়েকদফা মিটিং সেরে তিনি আমরা যাঁরা তুলনামূলকভাবে নতুন তাঁদের অফিসকক্ষে গিয়ে কুশল বিনিময় করতে শুরু করলেন।

ভদ্রলোক আমার অফিসে ঢুকতেই আমি দেশি ভঙ্গিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে নিরাপরাধ হয়েও কিছুটা অপরাধীর মতো চেহারা করলাম। ইচ্ছে করে করেছি তা নয়; যা ঘটার নিজের অজান্তেই ঘটেছে। ক্ষনিকের জন্য ভুলে গেলাম আমি আসলে কানাডায়, এটা বাংলাদেশ নয়।

মুরুব্বির নামটা মনে নেই। তবে আমার দাঁড়িয়ে যাওয়া দেখে তিনি যে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন তা বেশ মনে আছে। উন্নত দেশগুলোতে বস অফিসে প্রবেশ করলে বা বসের সাথে কোথাও দেখা হলে জুনিয়ররা এভাবে সালাম টুকে দাঁড়িয়ে যায় না। তাই বলে বলছি না ওসব দেশে বস-এর সাথে অধস্তনরা বেয়াদবি করে। যা বলতে চাইছি তা হলো, মুখাবয়বের পরিবর্তন বা শারীরিক কসরত দেখিয়ে দৃশ্যমান 'সম্মান' প্রদর্শনের কালচারটা উন্নত দেশগুলোতে নেই।

তিনি আমার মানসিক অবস্থা ধরতে পেরেছেন মনে হলো। তাই, দেরি না করে আমার কাঁধে দুহাত রেখে হালকা চাপ দিয়ে আমাকে চেয়ারে বসিয়ে দিলেন, আর হাসি মুখে বললেন, 'ইউ ডোন্ট হ্যাভ টু স্ট্যান্ড আপ ইয়ং ম্যান।' ...

কোয়াইট এ লার্নিং, তাই না? সেই থেকে আজ অব্দি বস দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াইনি।

কেবল আমি নই, কানাডা, আমেরিকার মতো দেশে আমাদের দক্ষিণ এশিয়া হতে যাঁরাই প্রথম আসেন তাঁরাই এমন অসংখ্য অপরিচিত আচার-আচরণের মুখোমুখি হন প্রতিদিন। একে বলে কালচারাল শক।

কালচারাল শক অনেকভাবে হতে পারে। এই শক যতদ্রুত কাটিয়ে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেয়া যায় একজন নতুন অভিবাসীর জন্য ততই মঙ্গল।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ বিশ্ব বাবা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে জুন, ২০২৬ ভোর ৫:৩৬

বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

×