somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

= ভালোবাসার গল্প =

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচন্ড ব্যস্ততায় ইচ্ছা থাকা স্বত্বেও গতকালের ভ্যালেন্টাইন্স ডে'তে ভালোবাসা বিষয়ক কিছু লিখতে পারিনি; তাই আজ লিখছি। কারন, লেখাটা অতি জরুরি।

ছ বছর আগে আমার ইমিগ্রেশন কনসালটেন্ট (RCIC-IRB) হিসেবে আত্মপ্রকাশের গোড়ার দিকে দীর্ঘদিনের এক বন্ধু আমাকে ফোন দিলো। ফোনালাপ মোটামুটি নিচের মতো।

বন্ধুর প্রশ্ন: তোমার ইমিগ্রেশন কনসালটেন্সি কেমন চলছে গনি মিয়া?

- সবে তো শুরু, এখনও তেমন জমে উঠেনি। কারও হেল্প লাগলে আমার কথা বলো।

- আরে মিয়া, হেল্পের জন্যই তো ফোন দিলাম। আমার এক ঘনিষ্ঠের ট্যুরিস্ট ভিসা দুবার রিজেক্ট হয়েছে। তুমি কিছু করতে পারবে?

- [ভ্যাবাচ্যাকা খেয়ে] দোস্ত, আমি তো এ পেশায় নতুন। তাও আবার রিজেক্ট হওয়া আবেদন। ...

- আরে রাখ তোমার নতুন-পুরাতনের কাহিনী! তোমাকে তো আমি নতুন চিনি না, তুমি ভালোমতো ফাইল সাবমিট করলে ওকে হয়ে যাবে বলে আমার বিশ্বাস। কাজটা নাও, বন্ধু বলে তোমাকে দুই টাকাও ফি কম দেব না।

এই বন্ধুর সাথে আমার সম্পর্ক সেই টিন-এইজ হতে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে এক সাথে পড়েছি। পরে জাপান হতে পিএইচডি করে সেদেশের বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছে অনেকদিন। বর্তমানে কানাডায়। সে আমাকে ভালোমতোই চেনে; ভুল কিছু বলেনি। তার কথায় মনে আত্মবিশ্বাস এলো। তারপরও সম্পর্কটা এতোটাই কাছের যে ফেল মারলে কি হবে তা ভেবে বিচলিত হই।

- বন্ধু, তুমি তো জান, ভিসার আবেদন অনুমোদন করে ভিসা অফিসার, কনসালটেন্ট না। আমি যতো ভালো সাবমিশনই করি, সাফল্যের নিশ্চয়তা কিন্তু দিতে পারবো না।

- আমি খুব ভালো করেই তা জানি। তবে, তোমার হাতে ফেল মারলে আমার আর্থিক ক্ষতি তো আর হচ্ছে না। খামাখাই টেনশন করছো পাশ-ফেল নিয়ে।

- দোস্ত, আমরা কিন্তু ফেল মারলে কোন রিফান্ড দেই না। কোন কন্সাল্টেন্টই রেগুলেশন অনুযায়ী তা করতে পারেনা।

- আমি তা বুঝাইনি। রিফান্ড তুমি দিলেও আমি নেবো না। আমি নিজেও একজন প্রফেশনাল। প্রফেশনাল সার্ভিসে ফি রিফান্ডের সিস্টেম নেই তা আমি খুব ভালোভাবেই জানি। কেননা, তুমি তো তোমার টাইম আর এক্সপার্টিজ এর জন্য ফি নিয়েছো, ফলাফলের জন্য নয়।

- তাহলে, তুমি কি বুঝাতে চেয়েছো আরেকটু খুলে বলবে?

- আমি বুঝাতে চেয়েছি, পাশ হউক বা ফেল হউক, টাকা তো গেলো এক বন্ধুর পকেট হতে অন্য বন্ধুর পকেটে; ভাইয়ের টাকা অন্য ভাইয়ের পকেটে যাবার মতো। তাই, ফল যাই হউক, এখানে ক্ষতির তো কিছু দেখিনা। ...

ভাবতে পারেন, কোন মাপের মানুষ আমার এ বন্ধুটি? এমন স্বচ্ছ চিন্তার কাউকে বন্ধু হিসেবে পাওয়া আমার মতো নগণ্যের সাত জনমের ভাগ্য নিঃসন্দেহে। আমি জানিনা, আপনাদের কারও এমন নিবেদিতপ্রাণ বন্ধু পাবার সৌভাগ্য আজতক হয়েছে কিনা। এমন বন্ধু অনেক ঘনিষ্ঠ আত্মীয়ের চেয়েও কাছের। ...

সুখবর হলো, তার সে স্বজনের ভিসা তো আমার হাত দিয়ে পাশ হয়েছেই, ওই পরিবারের আরো চারজনের ভিসার আবেদনও সফল হয়েছে আমাদের ফার্ম এমএলজি ইমিগ্রেশন-এর মাধ্যমে।

এটি কোন গল্প নয়, সত্যি ঘটনা। আমার সে বন্ধুর নাম, ডঃ এহসানুল কাদের চৌধুরী। ছবি দিতে সে রাজি হয়নি বলে তা এ পোস্টে শেয়ার করলাম না। আজকের এ শুভক্ষণে বন্ধু এহসান-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×