মনে পড়ে একদিন তোমার ছোঁয়ায়
হৃদয়ে ডেকেছিল বাঁধ ভাঙ্গা প্লাবন,
এই হাতে হাত, তোমার প্রথম পরশ
আন্দোলিত আমার এই দেহ, মন।
স্পর্শটুকু তোমার খানিকটা পাগলাটে
আর কন্ঠে জড়ানো ভীষণ মাদকতা,
ভালোবাসা সে তো জানে ভালোবাসা
ধারে না সে ধার বেকার বাস্তবতা।
মনে পড়ে একদিন পূর্ণিমা রাতে
হৃদয় দিয়ে ছুঁয়েছিলে হৃদয় আমার,
স্বপ্নে আমার ভীষণ রকম ক্ষ্যাপা
দ্যাখে সে ভালবাসার যৌথ খামার।
সেই আলতো পরশখানি জাগায় আজো
অমাবস্যার আঁধারেতেও পূর্ণিমার আলো,
বাস্তব-অবাস্তব-কারণ-অকারণ বুঝি না
জানি কঠিন, তবু তোমারেই বাসি ভালো।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




