দাবী
২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জঙ্গল না হয় হইলো সাবাড়
ক্ষতি তাতে কি?
আমাগো এবার পালে হাওয়া
গরম ভাতে ঘি।
পোলাও মাংস খামু আমরা
আরো কালিয়া কোপ্তা,
গায়ের বসন উজাড় কইরা
বাঙ্গাল হইবো ফুত্তা।
দ্যাশের কারেন্ট বাইড়া যাইবো
আন্ধারে ফুটবো আলো,
উন্নয়নের জোয়ার আইবো
মুইছা যাইবো কালো!
ঐহানেতে থাকে যারা
ওরা দস্যুর দল,
জঙ্গল কাইটা মাঠ বানামু
খেলুমরে ফুটবল।
কারখানাটা হইলে দেখবি
চাকরি হইবো কত!
বুঝবি তখন, আমার সামনে
খাইবি থতমত।
বেকার তোরা টোকাই তোরা
রাস্তাটা দে ছাইড়া,
খাইয়া দাইয়া কাম পাস না
চিল্লাস আজাইড়া।
কয়লা থিকা আগুন জ্বলে
পুড়ে সুন্দরবন,
বাঘ সিংহ পলায় ডরে
পুড়ে হরিণীর মন।
দ্যাশের মালিক জনগণ
তাগো হাতেই চাবি,
সুন্দরবন মা আমাগো
ছাড়ুম না তো দাবী।
(৩০.০৭.২০১৬)
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন