ডাক
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রলয় যখন আসলো ধেয়ে
সেজে থাকি অন্ধ,
চোখটা সদাই বুজে থাকি
মনের দরজা বন্ধ।
খুনি ধর্ষক উল্লাসে ফাটে
আমার মাথা নত,
উদ্ধত হাতে সন্ত্রাসী নাচে
নিজের কাজেই রত।
এদিক ওদিক সামলে চলি
আমি ভাই সাধারণ!
নিজের দিনটা গেলেই চলে
কথা বলা অকারণ।
চারদিকটাতে ভাঙ্গার শব্দ
কিংবা কাঁদার রোল,
চুপচাপ থাকি কিছু দেখিনাতো
শুধুই গন্ডোগোল।
ডাল-ভাত খাই রাস্তা হাটি
আঁকাবাঁকা নয় সোজা,
মাটির মানুষ বলে সকলেই
যায় না কি তা বোঝা?
রাজনীতিটা আমার তো নয়
আমি যে পিপল ম্যাংগো,
কথা বললেই ভাঙ্গবে আমার
হাতের সাথে ঠ্যাংও।
মানবতা তাই লুন্ঠিত আজ
উঠে না কেউতো দাঁড়ায়ে,
বন্দী সবাই সেলফির জালে
আসেনা তো হাত বাড়ায়ে।
অন্ধ হওয়ার ভান করলেও
বন্ধ থাকে না প্রলয়,
উন্নত শির উদ্ধত হাতে
ভাঙ্গো চক্রের বলয়।
মুখেতে শ্লোগান উঠুক তাহলে
মানিনা তো অন্যায়,
বৈষম্যের শৃঙ্খল যত
ভেসে যাক বন্যায়।
জেগে উঠুক প্রতিটি মানুষ
মানবিকতার ডাকে,
নতুন রবির আলো আসুক
অন্ধকারের ফাঁকে।
(০৩.১১.২০১৬)
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন