ছুঁয়েছিলে হাত, বলেছিলে ভালোবাসি
বিদ্যুৎ আবেগে মগ্ন আমি
জানে সেতো অন্তর্যামী,
দু’জনে চলেছি পথ, যদিও ভিন্ন মত
তবুও হাতে হাত।
আজ তবে কেন ভাঙনের আওয়াজ আসে?
কিসের শব্দ ভেসে যায় বাতাসে?
তুমি হও দূরবর্তী ক্রমাগত
নিমেষে উবে যায় যত ভালবাসা।
যেন কর্পুর!
কে তুমি?
কেন ভাঙ্গো মন?
আমার প্রেম তোমারে বাঁধে না ডোরে,
চলে যাই দূর হতে আরো দূরে।
ভালোবাসাতো একপাক্ষিক নয়।
তুমি এসো আবার ফিরে
এই ভাবনা তোমাকে ঘিরে,
সেই সেখানেই, যেখানে ছিল শুরু।
প্রেম সে তো নিরর্থক নয়,
ভালোবাসাতেই করবো তোমাকে জয়।
(০৫.১১.২০১৬)
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



