somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

িটপাই মুখ বােধর িবরুেদ্ধ প্রিতবােদ কে বেশী আক্রান্ত পুলিশ না প্রথম আেলা?

০৯ ই জুলাই, ২০০৯ রাত ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকটি পত্রিকার খবরে দেখলাম টিপাইমুখ বাধের বিরুদ্ধে ল্যাম্পপোস্টের প্রতিবাদকালে ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা রক্ষীদের নির্দেশেই নাকী সেখানে উপস্থিত পুলিশ প্রথম সক্রিয় হয়। তারা প্রতিবাদকারীদের বেধরক পেটালেও ঐ নিরাপত্তারক্ষীরা স্যাটিসফাইড হয়নি। হাইকমিশনের ভিতর থেকে নির্দেশনার ভিত্তিতে ঐ নিরাপত্তা রক্ষীরা তখন প্রতিবাদকারীদের গ্রেফতার করতে নির্দেশ দেয়। প্রতিবাদকারীরা তারপরও স্মারকলিপি দেবার জন্য সেখানে শ্লোগানসহ দাঁড়ানোর চেষ্টা করে। উপস্থিত পুলিশ সার্জেন্ট ইতিমধ্যে গুলশান থানায় খবর দেয়। এক গাড়ী পুলিশ এসে আবারো বেধরক লাঠিপেটা করে প্রতিবাদকারীদের দুজনকে গ্রেফতার করে। শেষে দুতাবাসের ভারতীয় নিরাপত্তি রক্ষীদের ধমকের মুখে অন্তত দুজনকে তৎক্ষনাৎ গ্রেপ্তার করে নিজেদের করিৎকর্মা হিসেবে তুলে ধরার চেষ্টা করে।- এ ঘটনা প্রবাহ কি সত্য?

যদি সত্য হয় তাহলে তো বলতেই হবে বাংলাদেশের একটি অস্তিত্ব আছে, যার একটি কার্যকরী পুলিশ বাহিনিও আছে। তবে সেই অস্তিত্ব যেন ভারতের একটি উপনিবেশের মত। যেখানে স্বাভাবিকভাবে পুলিশবাহিনিও উচ্চতর বসকে চেনে বলেই উপনিবেশিক কর্তা ভারতের সেবায় যোগ্যতার স্বাক্ষর রাখল।

তবে এ যোগ্যতা অন্য কিছু নয় পুলিশবাহিনীর পেশাদারী যোগ্যতা। এর কারণে আমরা কেউ পুলিশদের দোষ দিতে পারিনা। কেননা পুলিশ তো জণগণের পক্কে ;) এ রাস্ট্র ও সরকারের সেবক। আর রাস্ট্র ও সরকারের ভাল সেবক হতে হলে তো তাকে রাস্ট্র ও সরকার কার সেবা করছে তা ঠিকভাবে বুঝে নিয়ে সেই মহাপ্রভুর পদতলে উত্তম সেবা নিশ্চিত করতে হবে। সর্বত্তোম যোগ্যতার সেটাই তো পরিচয়, নয়কি? যা আমাদের পুলিশরা যথার্থই দেখিয়েছেন। সুতরাং, জয় তু পু .. পু..

কিন্তু যে ধাধার উত্তর মেলে না সেটি হলো প্রথম আলো। প্রতিবাদের কয়েক ঘন্টার মধ্যে প্রতিবাদের দিন ৫ তারিখ বেলা ২টার আগেই অনলাইন সংস্করণে তারা যা বললো তার অর্থ দাঁড়ায় যে, টিপাই মুখ বাধের বিরোধিতার নামে প্রতিবাদকারীরা ভারতীয় দুতাবাসে সশস্ত্র হামলা করতে যায়। সেখানে নিরস্ত্র পুলিশ তাদের শান্তিপূর্নভাবে নিষেধ করলে প্রতিবাদকারীরা পুলিশের উপর বর্বর হামলা চালিয়ে হাসপাতালে পাঠায়। অল্পের জন্য ঐ পুলিশরা প্রাণে বেচে গেছে। পরের দিন ৬ তারিখ এসব ঐ পত্রিকায় প্রকাশিত হয়।

এর পর তো এ পর্যন্ত প্রতিবাদকারীদের গুষ্টি উদ্ধারের মাধ্যমে তাদের প্রতিবাদের বিষয়টিকে কিভাবে হালকা করা যায় প্রথম আলো যেন সে উদ্দেশ্যে আদা জল খেয়ে নেমে পড়েছে। এসব দেখে মনে হচ্ছে টিপাই মুখ বাধের বিরুদ্ধে প্রতিবাদ আসলে প্রথম আলোকেই সবচেয়ে বেশী আক্রান্ত করছে। রাস্ট্র ও সরকারের চেয়েও বেশী নয় কি?
ব্লগারদের কাছে আমার প্রশ্ন- এর কারণ কি? এমতাবস্থায় আমাদের করণীয় কি?

আমি বুঝতে চাই। করার জন্য করণীয় ঠিক করতে চাই। সহযোগিতা করুন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×