সৌদি আরবে জ্বিন কর্তৃক মোবাইল চুরি এবং প্রতিকার চেয়ে মামলা
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১২ জুলাই, দৈনিক নয়া দিগন্তের শেষ পাতায়, একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ সংবাদে প্রকাশ- [link|http://dailynayadiganta.com| সৌদি আরবে এক পরিবার জ্বিনের জ্বালায় অতিষ্ট হয়ে মামলা করেছে।
ঘটনা থেকে মনে হচ্ছে, সম্ভবত সৌদি আরবের জ্বিনগণ আধুনিক হয়ে উঠছেন। মোবাইল তাদেরকে আধুনিক প্রযুক্তির প্রতি আকৃষ্ট করে তুলছে। মোবাইল এর মাধ্যমে জ্বিনগণের আন্তঃপ্রজাতি যোগাযোগ ব্যাবস্থায় যুগান্তর ঘটানোর কোন দৃষ্টান্ত বা প্রমাণিত সম্ভাবনা থেকেই তাদের এই আধুনিক প্রযুক্তিটির প্রতি আকর্ষণ গড়ে উঠতে পারে। একই সাথে জ্বিনগণের মোবাইল চুরি এবং হুমকী-ধামকী দেবার প্রবণতা দেখে মনে হয় সৌদি'র ঐ জ্বিনগণ এর আগে কোন না কোন সময় বাংলাদেশে দীর্ঘকাল অতিবাহিত করেছেন। এবং সে সময় তারা বাংলার ছিনতাইকারী সম্প্রদায়, পুলিশ, সরকারী ও বিরোধী দলীয় পাতি-প্রপাতি নেতা-ক্যাডার এবং চেনা কর্মকর্তা সম্প্রদায়ের কাছে নিয়মিত/অনিয়মিত প্রশিক্ষণ নিয়েছেন। এবং অন্ততঃ তিনটি এক-এগারো লং কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন