
আমার মৃত্যু কিছু মানুষকে সুখী করবে,
বাকি সকলে থাকবে অনুভূতিশূন্য-
তাদের মনের দরজায় দুঃখ-সুখ
কোনো অনুভূতিই কড়া নাড়বে না।
আমার মৃত্যুতে আমার জন্য কেউ
দুঃখ পাবে না।
দুঃখ পাবে-
আমি যাদের সন্তান ছিলাম,
ছিলাম দীর্ঘদিনের বন্ধু
কিংবা শুধুই পরিচিত।
এই সম্পর্কের মায়াজালেই
হয়তো দুঃখ তাদেরকে ছুঁয়ে যাবে
একবার, দুইবার
কিংবা ততোধিক বার।
যেমনভাবে দখিনা বাতাস মাঝে মাঝে
শরীর আর মনকে ছুঁয়ে যায় ক্ষণিকের জন্য,
ঠিক তেমনভাবে
তারা দুঃখের স্পর্শ পাবে।
কিন্তু শুধু আমার জন্য কেউ চোখের জল ফেলবে না।
চোখের জলের বড় দাম গো!
যার তার জন্য সকলে খরচ করতে পারে না!
ছবি: অন্তর্জাল
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




