somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মৌরি হক দোলা
যদিও আমি ইংরেজী সাহিত্যের ছাত্রী, অন্যান্য ভাষার সাহিত্যও পাঠ করতে ভালোবাসি। নিজেকে সাহিত্যের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেওয়ার চেষ্টা করছি।

প্রজেক্ট-সব চুপ

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কখনো ভুল করেও ভাবিনি ক্যামেরার সামনে কাজ করার কথা। লেখালেখি নিয়ে অনেক ধরণের স্বপ্ন দেখেছি অবশ্য; কিন্তু এ ধরণের কাজের কথা সমাজের গৎবাঁধা নিয়মের কারণেই হোক আর নিজের সীমাবদ্ধতার জন্য‌ই হোক, কখনো ভাবিনি।

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এক অদ্ভুত যন্ত্রণা নিয়ে দিন কাটানোর সময় 'মেয়ে নেটওয়ার্ক' গ্রুপের একটি পোস্টে চোখ আটকে যায়। পোস্টের কথাগুলো এতোটা ভালো লাগে! আর তখন যে কোনো কিছু করার স্পৃহা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ভালোভাবে চিন্তা না করেই আমি পেইজে আমার ছবি পাঠিয়ে দিই।
২৬ তারিখ সকাল পর্যন্ত দ্বিধান্বিত ছিলাম যাবো কি যাবো না। কিন্তু আমার মুশকিল আসান 'আমার মা' এবার‌‌ও আব্বুর মন্ত্রণালয় থেকে আমার চিঠি পাশ করিয়ে আনেন।

স্পটে গিয়ে সবার বন্ধুত্বপূর্ণ ব্যবহার আমাকে খুব আকর্ষন করে। সবচেয়ে ভালো লাগে শ্যুটের সময় সভ্যতা আপু আর সাইন ল্যাংগুয়েজ ইনস্ট্রাক্টর আপুর কথা শুনে।
'তোমার হাতে এইটা কোনো সমস্যা না। তোমার ওই হাত‌ই তোমার শক্তি।'
যখন‌ই ভেঙে পড়ি, তখন‌ই ভাগ্যের কথা চিন্তা করি। জীবনের কি নিদারুণ পরিহাস! আমার যে অংশ পিছিয়ে পড়ার কারণ, সেই অংশ‌ই আবার আমার এগিয়ে যাওয়ার‌ও কারণ।



যাই হোক, যে কারণে কখনো ক্যামেরার সামনে কাজ করার কথা চিন্তা করিনি, তাকে একদম তুচ্ছ করে দিয়ে একটা কাজ করে ফেললাম- যদিও খুব‌ই অল্প সময়ের ব্যাপার। তবুও... তবুও তো এ আমার পথের‌ই সঙ্গী।
আগে কখনো এ ধরণের কাজের কথা ভাবিনি, ভবিষ্যতে আরও করবো বলেও স্বপ্ন দেখি না। আমি শব্দের খেলায় জীবন জড়িয়েছি, সেই আমার সব। বাকিটা উপরি পাওনা। মধ্যে থেকে এ আমার অদেখা এক স্বপ্ন পূরণের গল্প।



song- SOB CHUP
OGNIE Foundation Bangladesh
#ShobChup
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৮
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×