somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মৌরি হক দোলা
যদিও আমি ইংরেজী সাহিত্যের ছাত্রী, অন্যান্য ভাষার সাহিত্যও পাঠ করতে ভালোবাসি। নিজেকে সাহিত্যের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেওয়ার চেষ্টা করছি।

কেন আপনার নিজের কথাগুলোও গুরুত্বপূর্ণ?

২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কোভিড মহামারীর প্রথম দিকে যখন আমি পুরোপুরি লেখালেখি করছিলাম, কেউ একজন বলল- মানুষ কখনোই অন্যের কথা শুনতে চায় না। সে সবসময় চায় নিজের কথা শুনতে। তাই পাঠক কী চায় তা বুঝতে হবে। পাঠকের চাওয়া অনুযায়ী লিখলে তবেই লেখাকে তাদের দ্বারে পৌঁছানো সম্ভব।

আমি মুশকিলে পড়ে গেলাম। আমি নিজের কথা জানি, আমার দেখা জীবনগুলোর কথা জানি, আমার বোধগম্য বিষয়গুলো নিয়েই লিখতে পারি। আমার অজানা পাঠকের কী কথা আছে তা তো আমি জানি না! এরপর যতবারই লিখতে বসেছি আমার ভিতর থেকে এক বাধা এসেছে বারবার। মনে হয়েছে, আমার কথা বলে কী লাভ! আমার কথা কে পড়বে? কেন পড়বে? আর কেউ না পড়লে কেন লিখব আমি? আমি লেখালেখির শুরুটা করেছিলাম নিজের ভিতরের কথাগুলো গল্পচ্ছলে বলার জন্য‌ই। এতে আমি আত্মতৃপ্তি পেতাম। একটা অদ্ভুত শান্তি কাজ করত ভিতরে। সেই আমি যুক্তিহীনভাবে মেনে নিলাম যে আমার লেখার কোনো মূল্য নেই। তাই আমার লেখালেখি করাটা খুব গুরুত্বপূর্ণ না। এই চিন্তা আমার গল্প বলার ক্ষমতা কেড়ে নিল।

অথচ কার্ল ইয়ুঙের সাইকোঅ্যানালিটিকাল থিওরি অনুযায়ী, কালেক্টিভ আনকনশাসের মাধ্যমে সব মানুষের আচরণ ও আবেগ সার্বজনীন আর্কেটাইপাল। লেখক তার অচেতনে যে কালেকটিভ আনকনশাস বহন করেন, তা অন্যান্য সকল মানুষের অচেতনেও আছে। আর একজন লেখক যখন নিজের চেনা-জানা গল্পগুলো বলেন, তখন তার লেখায় স্বাভাবিকভাবেই তার অচেতন উঠে আসে। এই অচেতনের সাথে পাঠকের অচেতনের সাদৃশ্য থাকায় পাঠক সেই লেখা পড়তে চান‌।

অর্থাৎ আপনি যদি শুধুমাত্র আপনার নিজের কথাগুলো বলেন, তাহলেই পাঠকের কথাগুলোও বলা হয়। এজন্য আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেগুলোও আপনার মাধ্যমে নিজেদের প্রকাশের দাবি রাখে, যদি আপনি সে কাজ করার জন্য আশীর্বাদপুষ্ট হয়ে থাকেন।

শুক্রবার
১৩ জুন, ২০২৫


Photo Credit
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১:০৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×