somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমিই সাইফুল
আমি একজন ইউরোপ প্রবাসী, জীবনের ঝড়-ঝাপটায় পাক খেয়ে গড়ে ওঠা আজকের এই আমি। ব্লগে তুলে ধরি মনের গভীরে লুকানো আবেগের রং, যা সোশ্যাল মিডিয়ার চটকদার আলোয় মেলে না। আমি অনুভূতির এক ফেরিওয়ালা, শব্দে বুনে যাই জীবনের অলিখিত গল্প…

পর্তুগালের ফুটবলে কেন এত ঘষাঘষি? ⚽️

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি লিসবনে আসার পর থেকে একটা জিনিস খেয়াল করছি, এখানকার পোলাপানরা মাঠে শুধু দৌড়ায় না, খালি একটার সাথে আরেকটা ঘষাঘষি করে।

​আমাদের দেশে ফুটবল খেলার সময় আমরা বল নিয়ে দৌড়াই, সুযোগ পেলে গোল দেই। আর এখানে দেখি, বল পাওয়ার চেয়ে একজন আরেকজনের পায়ে কীভাবে পা লাগাবে, কে কার ঘাড়ে গিয়ে পড়বে, তা নিয়েই বেশি চিন্তিত। মনে হয়, এরা ফুটবল খেলে না, একে অপরের সাথে কুস্তি লড়ে।

​একবার আমাদের ওসমান ভাই, যিনি জীবনে কোনোদিন ফুটবল খেলেন নাই, উনি আমার সাথে তর্ক করতে আসলেন যে পর্তুগালের ফুটবল নাকি দুনিয়ার শ্রেষ্ঠ। আমি বললাম, “ভাই, যে খেলায় একজন খেলোয়াড় ১০ মিনিট পর পর মাঠে গড়াগড়ি খায় আর ডাক্তারকে দিয়ে ফু দেয়ায়, সে খেলা ভালো হয় কীভাবে?”

​ওসমান ভাই বললেন, “এটাকে বলে ট্যাকলিং, বোঝো না!” আমি বললাম, “ট্যাকলিং না, এটাকে বলে ফাউল। ফাউল করা যদি স্মার্টনেস হয়, তাহলে তো আমাদের গোলাপ ভাইই সবচেয়ে স্মার্ট। উনি তো কথায় কথায় ফাউল করেন।”

​আর এখানকার ছেলেমেয়েরা! তারা তো ফুটবলকে মনে হয় ধর্ম বানিয়ে ফেলেছে। যেদিন ম্যাচ থাকে, সেদিনই দেখি রাস্তাঘাট খালি। সবাই টিভির সামনে বসে থাকে। সেদিন ওদের একজনকে জিজ্ঞেস করলাম, “ভাই, এত উত্তেজনা কেন?” সে বলল, “আমাদের ফুটবলাররা হারলে আমরা নাকি দেশ হিসেবে হেরে যাই।”

​আমি মনে মনে হাসলাম। আর বললাম ব্যাটা বাংলাদেশেত জন্মাও নাই তাই বুঝবানা, প্রতি ম্যাচ হারার পরেও বেশরমের মত পরের ম্যাচে আবার ঠিকই এই হালাগোরে সাপোর্ট কইরা গলা ফাডাইয়া ফালাই। আর তুমি আমারে হার জিতের ছবক দেও। :P :P :P
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:০০
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×