somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কল্পনাশক্তি এবং কবিতা সমাচার

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ধরে ভাবছিলাম,হয়ে যাবে।কিভাবে শুরু করবো বুঝে উঠতে পারি নাই।
আমার কবিতা পড়ে,আমিই মাঝে মাঝে ভাবি,কেও পরলে আমার মতো বুঝবে তো।
উত্তর মিলাতে পারি না।আমার বিশ্লেষক বন্ধু (একমাত্র কবিতা বিষয়ক বিশ্লেষক,
যাকে আমি জোর করে হলেও মাঝে মাঝে কবিতা শুনাই) #Rassel বললো,তোর কবিতার সারমর্ম লিখা উচিৎ।যাতে করে, পাঠক মূল প্রেক্ষাপটে প্রবেশ নিতে পারে।
না হয়, পরে যারা রিসার্চ(কাল্পনিক বস্তু এবং ইহকালে অস্পর্শনীয়) করবে,তারা খুব বিপদে পরে যাবে।আমার কথা হচ্ছে সারমর্মই কবিতার প্রান আর সারমর্মও যদি কবিকেই বলে দিতে হয়,তাহলে পাঠকের প্রয়োজনীয়তা নিয়েও ছোট্ট একটা প্রশ্ন তৈরি হতে পারে।

বাংলাদেশের একনিষ্ঠ বহু বৈজ্ঞানিক কল্পকাহিনীপ্রনেতা এবং গল্পকার শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের গল্প বা সায়েন্স-ফিকশানগুলো দিয়ে হলিউডের ধাঁচে ফিল্ম তৈরি করে ফেলা কোন বিষয়ই না।বিষয় হচ্ছে,কোন পরিচালক কিংবা মিডিয়া জগতের কোন লোক যখন স্যারের কাছে এধরনের লোভনীয় প্রস্তাবনা নিয়ে আশান্বিত হয়ে আগমন করে,স্যার উনাদেরকে খুব প্রাঞ্জল এবং শ্রুতিমধুর ভাষায় বলেনঃ

ভাই/বাবা,
আমি সাহিত্য আর বিজ্ঞানের লোক।আমি চাই,সবাই সবার ভাবনাগুলো তার নিজের মতো করে ভাবার স্বাধীনতা পাউক।এক্ষেত্রে আমিই যদি, আমার গল্পের চরিত্রগুলোকে লাল-নীল আলোর সিনেমার পর্দায় ভিসুয়াল করে দেই,তাহলে দর্শক- পাঠক সবাই বেকার,আমি আর আপনি ছাড়া।আর মোস্ট ইম্পরট্যান্ট বিষয়টা হচ্ছে,আমি এদেশে শুধু পাঠক চাইনা, ভাবুকও চাই।সবাই জানেন,আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত সে কথা:
Imagination is more important than knowledge.

তারপরও এদেশের বিখ্যাতজন হিসেবে,ছায়াছবি'র সাথে নিজের নামটা বিসর্জন দিতে, অনেক গুণী নির্মাতার পীড়াপীড়িতে বাধ্য হয়ে কিছু ছবিতে নিজের গল্প ফ্রেমবন্দীও করেছেন।

আমিও এক্ষেত্রে,স্যারের সাথে একাত্মতা প্রকাশ করি।কবিতার গল্পগুলো হয়তো কিছুটা আমার,আবার কিছুটা কল্পনার,আবার কিছুটা আমাদের পরিবেশের।
এসমাজের লোক হিসেবে, আমার হিসেবটা যেমন অন্যসব লোকদের থেকে ভিন্ন কিছু নয়। তাই,ভিন্ন লোকেরাও আমার কাছে ভিন্ন কিছুই নয়।আমরা সবাই একস্বত্বার লোক।তবে, আমদের ভাবনা-কল্পনা কিংবা সুখ-দুঃখের অনুভূতি'র প্রকাশ গুলো হয়তো ভিন্ন ভিন্ন।যেমন,কোন সাহিত্য সংশ্লিষ্ট গুণীজনের সুখ-দুঃখের প্রকাশ অনেক গভীর কিন্তু সহজ হয়।আবার অঞ্চলবেঁধে আম জনতার হৃদয়ানুভুতি হয়তো সহজ কিন্তু অসম্পন্ন হয়।আসলে, এতো পাহাড়-পর্বত না ভেবে,মোদ্ধা কথা হলো,সর্ব-জনতার কথা মাথায় রেখে,অনুভবযোগ্য এবং অসংজ্ঞায়িত একটি সার্বিক অনুভব সৃষ্টির সার্থক সম্পাদনায় হয়তো সাহিত্য।তাই, আমিও সারমর্ম না বলে দেয়া লোকেদের পক্ষে।

সবশেষে যা বলতে চেয়েছিলাম,সহজ সত্যের সহজ উপস্থাপনা সহজেই সম্ভব।
যদিও সম্প্রসারিত ভাবের সংক্ষিপ্তকরনের পরও বুদ্ধিদীপ্ত মাখলুকাত হিসেবে সব কিছু অনুভবে বুঝে নেয়া জটিল কিছু নয়।তারপরও আমার আত্মার বন্ধু'র(আরও অনেকেই আছে,প্রয়োজনবোধে ভবিষ্যৎ ব্যবহারের জন্য নাম গুলো সবার কাছে অব্যক্তই থাক আজ।),পরামর্শে এবং পাঠক সুবিধার কথা বিবেচনা করে আমার উল্লেখযোগ্য কিছু কবিতার নাম(বন্ধনিবদ্ধ) এবং উক্ত কবিতাসমুহের সারমর্ম বুঝা যায় এমন কিছু পংতি উক্ত কবিতা থেকে তুলে ধরলাম।এবং কবিতার নামের শেষে পুনরায় বন্ধনিতে উক্ত কবিতা সমূহের কথা-সংক্ষেপ তুলে ধরলাম।একটু,খেয়াল করলেই বিষয়বস্তু যেকোন পাঠক বুঝতে পারবেন।সাথে যদি পুরো কবিতাটি পাঠ করা সম্ভব হয় তবে সার্বিক প্রেক্ষাপট এবং ভাবের গভীরে অনায়াসেই ডুব মারা সম্ভব।প্রতিটি কবিতার উল্লেখযোগ্য পংতি সমূহের শেষে তাদের 'বাংলার কবিতা'য় প্রকাশিত লিংকগুলোও জুড়ে দিলাম।

o (বার্তা)
[সর্ব প্রথম সৃষ্টি নূরনবী (সাঃ)'এর গুণাবলীর ফায়েজ ও বরকত বিশ্লেষণ]

জেনে রেখো ,ভাই
দয়াল যিনি
রহমত হয়ে-
এলেন এই বসুধার দ্বার;
তিনিই কাল করবেন পার
যদি মান্য করো,
সাঁরে চার হাজার গুণাবলীসহ সেই অপার স্বত্বার।
[http://banglarkobita.com/poem/view/6424]

o (প্রেম)
[প্রিয়া ও সাহিত্য এ দু'র ঘনিষ্ঠতার রুপ]

বর্ণ তুই আমার তুই, শুধুই তুই;
প্রিয়া তুমি আমার তুমি।
[http://banglarkobita.com/poem/view/6428]

o (আলাপন)
[কাজ ফেলে ভেবে যাওয়া আর,এখনো পর্যন্ত ভাবুক হওয়ার ব্যর্থ প্রয়াস]

বাঁচবোনা বোধহয় বেশিদিন,
বাঁচতে দিবে না আমায় এই রাত আর নিকোটিন।
তবুও অহর্নিশি ভেবে যাই... ভেবে যাই।
[http://banglarkobita.com/poem/view/6797]

o (জয় শূন্য)
[রিক্ততা'র জয়গান]
[http://banglarkobita.com/poem/view/6828]

শুদ্ধ-গবেষক হবো ভুল আছে বলেইতো
অর্জনের গৌরব সে ,শূন্য'র পরেইতো।

o (শিকল)
[শিকলবন্দী যুবকের এসময়ের পরিকল্পনা]

বয়স সাত ও নয় সত্তরও নয়,
অপার গতির যৌবন এখন।
[http://banglarkobita.com/poem/view/6839]

o (মেয়ে তুমি ভালো থেকো)
[অপরিপক্ব সম্পর্কের বেড়া-জালে আঁটকে থাকা তরুণীদের উদ্দেশ্যে]

মেয়ে তুমি একবার বাঁচতে শিখো,
বাঁচা তোমায় চিনে নিবে,তারপর।
বেঁচেও যে প্রানহীন,
অপার বসুধায় থেকে যায় তার আমৃত্যু ঋণ।

o (অবশেষে)
[অপ্রিয় সত্য,মৃত্যুর হঠাৎ আগমনে যুবকের বিচ্ছিন্ন পরিবেশ]

অক্লান্ত গনক যন্ত্র,
তুমি হয়তো এতোদিনে বড্ড বিকল হয়ে গেছো।
আজকাল আর কেও তোমার গায়ে স্পর্শ করে না অতো।
কি করবো বলো?
আমি যে আজ না ফেরাদের দলে।
[http://banglarkobita.com/poem/view/6859]


o (অবেলার গোধূলি)
[সমসাময়িক সমাজ এবং পরিবার ব্যবস্থার নির্মম রুপ]

মানুষ নেই,
মানবতা সেতো শুধুই গল্প।
বোধ করি,সব কুলাঙ্গারের জাত;
যত সব করছে আজ এসমাজটাকে মাত।
[http://banglarkobita.com/poem/view/6876]

o (বর্ণের সন্ধানে)
[অমর একুশের ভাষা আন্দোলন ও তার প্রেক্ষাপট]

তাই একুশ আমার স্পর্শ,
একুশ আমার কান্না,
একুশ আমার চোখ বুজে মায়ের জন্য ভাবনা।
একুশ আমার বাবার বকা,
একুশ আমার ভাইয়ের রক্ত,
একুশ আমার বোনের সম্ভ্রম।
একুশ আমার প্রিয়ার অভিমান,
একুশ আমার দুলাল-দুলালির আগামীর প্রেরণা।
একুশ, সারা বিশ্বের শ্রেষ্ঠ বর্ণমালার বর্ণনা।।
[http://banglarkobita.com/poem/view/6411]

o (বিদ্যালয়)
[শৈশব-কৈশোর সৃতি রোমন্থন]

স্কুলে থাকিতে ২১-২৬ কিংবা ১৬ টানিতো আমারে খুব
ওই সময়ে ভাবিতাম ইস্ এখন যুদ্ধ হলে, আমিও হবো শহীদ।
.
.
ওগো মা, তুমি মোরে যত্ন আর খেয়াল করিতে কতো
সেদিনের সে ছোট মুরগী আজি ব্যাঙ্গের-ছানার মতন লাগে-
মোর বাছারে যেন বড় হয়ে বড় কোন অসুখে না ধরে-
তাই,মোরে প্রতি-সপ্তাহে একটা করে সেই ছোট মুরগী খাওয়াতে।
আর শুধু স্যারদের হাতে সঁপিয়া দিতে
মানুষের মতো মানুষ হইতে।
[http://banglarkobita.com/poem/view/6412]

o (আর্তনাদ)
[গাজায় নির্মম গন হত্যার প্রতিবাদ]

ওরা হয়তো জানে না যে তাবৎ না হউক
একটা বাংলার এমন একটা জননী আর একটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হলে-
কতো কতো ইসরায়েলি যাবে জলে যাবে জলে,
হ্যাঁ হ্যাঁ, আমি আছি তোমাদের দলে।
[http://banglarkobita.com/poem/view/6413]

o (কবি ও কবিতা)
[একজন কবি ও তার জগত]

কবি মানে শাশ্বত সমাজের ;
অদেখা কল্প-জাদুকরের ভুবন।
কবিতা মানে,সব বদকারদের চুল-ছেঁড়া বিশ্লেষণ।
[http://banglarkobita.com/poem/view/6416]

o (জন্ম)
[বেঁচে থাকা একজন কবি'র অপমূল্যায়ন ও তার মরনোত্তর স্তুতি জ্ঞাপন]

কতো সাধনার পরে,
তুমি রচ এক পংক্তি !
আমরা সবাই, তুমি চলে যাওয়ার পর বলি
তুমি ছিলে মহান তুমি ছিলে মহান,হে কবি।
[http://banglarkobita.com/poem/view/6418]

o (স্বপ্ন-১)
[সদ্য কবি বনে যাওয়া কারো আগামীর ভাবনা]
[http://banglarkobita.com/poem/view/6421]

প্রকাশ হউক বা না হউক
আভাস দিয়েছো,
তাই চেতন-অবচেতন মনে,
আগামীর আমায়, আমি ভাবী।

o (ধার)
[প্রয়োজনে কবিতার অভাববোধ]

আমাকে কেও,
৩ টা কবিতা ধার দিবে?
আমি বিখ্যাত হয়ে ফেরত দিব !
[http://banglarkobita.com/poem/view/6423]


শেষ করছি জন লেনন-এর বিখ্যাত Imagine গানটার
(গুপ্তহত্যার শিকার হওয়ার পূর্বেও যে গানটা তিনির মুখে ছিলো)লিরিক্স দিয়ে:
'You may say that I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will live as one...'
ভালো থাকবেন, শুভ বিকেল।।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

×