একটা মানুষ আমাকে কিছুদিন হলো ফলো করছে,তবে ফলো করে যে বুঝা যায়
মানে লাইক থাকে কিছু কিছু,ফলোয়ারদের জন্য লাইকটাই ওপেন আছে।
আজ আরেকটা লাইক পাওয়ার পর,সহ্য করতে পারলাম না।
বুঝেনইতো,ছোট মানুষ ২-৪ জন ফলোয়ার আর শ দু'য়েক বন্ধু নিয়েই খুব সুখী, Facebook পরিবার।
এখন,কে এই মানুষ খুঁজে পেতেই হবে।
ইনবক্স করলাম, হ্যালো...আপনি আমায় চিনেন?আমি কি আপনার সম্পর্কে জানতে পারি?
দুঃখিত ভাইয়্যা,আপনি আমায় চিনবেন না।তবে আমি আপনায় চিনি।
কিভাবে চিনি তা বলতে পারবো না।তবে,আপনার লেখার মাধ্যমে চিনি। (বাতাস)
আপনার সেরা সেরা কিছু সৃষ্টি মানে বই আমার কাছে আছে।
আপনার কিছু কিছু লেখা ভালো লেগেছে,তাই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলাম।
বন্ধু করে নেন নাই,তাই ফলোয়ার হয়েই আছি।
আল্লাহ্,তামাশা করারও একটা বয়স আছে।মানুষ দেখে করতে হয়।
আমার বই আবার কবে বের হলো! আমিই জানি না।
আমার কোন বই নেই।যা দেখবেন এই জুকারবার্গ স্যারের ডাটাবেসেই কিছু কিছু শব্দ জমা করছি।
জানি না,এগুলোই লেখা কি না।আবার মন চাইলে,সামুতে কিংবা বাকে কিছু কিছু পোস্ট করি।
জমিয়ে রাখি,আর কিছুই না।যে মানুষটাকে ১০০ ভাগ চিনি না,তাকেও আপন মনে করি।
এতোদিন আপনায় চিনতাম না,এখন মনে হয় চিনে গেছি।
ওহ,কতো কষ্ট করে সেই বরিশাল থেকে আমায় বন্ধুত্বের আহ্বান করেছেন।
যাই হউক,আপনাকে বন্ধু তালিকায় স্বাগতম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



