দুর্বার,নিষ্ঠাবান ও তরুন শিক্ষক হিসেবে রতন স্যারের খ্যাতি তুঙ্গে ছিলো,আমাদের স্কুলে।বাবার পীড়াপীড়িতে রতন স্যারের কাছে সপ্তাহে ৬ দিন ক্লাস শেষে (বিকেল বেলা),সব বিষয় প্রাইভেট পড়তাম,আমি সহ তৃতীয় শ্রেণীর আরোও তিনজন মিলে।নির্মম শাসন করা শর্তেও স্যারকে আমি খুবই পছন্দ করতাম,শুধু মাঝে মাঝে ভালো ভালো কিছু গল্প শোনানোর জন্য(যেমন রাখাল ও বাঘ কিংবা কৃষক ও রাজহাঁসের গল্প)।স্যার বাংলা পড়ানোর সময় একদিন বলেছিলেন,না দেখে 'আমাদের গ্রাম' কবিতাটা লিখে দেখাতে।আমি চোখ বন্ধ করে খাতার উপর কলম ঘুরিয়ে শুরু করে ছিলাম,লেখার চেষ্টাও করে ছিলাম।কুলিয়ে উঠিনি শেষপর্যন্ত।কিছুক্ষণ পর চোখ খুলে স্যারকে বললাম,আর পারছিনা।স্যার,চোখ খুলে লিখতে বললে,লিখে দেখাতে পারবো।চোখ বন্ধ করলে কিছু দেখা যায় না।আমার কথা শুনে স্যারের সাথে সাথে আমেনা (আমাদের ক্লাস ক্যাপ্টেন),রাজিব আর বিমল হে-হে করে হেঁসে দিলো।পরে স্যার বললেন,না দেখে আর মুখস্থ লিখা একই কথা,তবে,চোখ বন্ধ করতে হয় না।তারপরে টানা তিনদিন লজ্জায় স্কুলে আসতে পারিনি।চতুর্থ দিন দেখলাম স্যার নিজেই আমাদের বাড়ীতে এসে হাজির,অনেক বুঝিয়ে-শুনিয়ে স্কুলে নিয়ে গেলেন।ক্লাসে যাওয়ার পর কাদির (ঐ সময় যার সাথে কলম খেলা নিয়ে প্রায়ই আমার ঝগড়া লেগে থাকতো) বলে উঠলো,আমেনা- চোখ বন্ধ করে হাট্টিমা ডিম-ডিম (বিকৃত করে বললো) ছড়াটা বল দেখি।আমি চোখ লাল করে কাদিরের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ।আর ভাবতে লাগলাম,আমি এতোটা সরল কেন!স্যার যদি মুখস্থ লিখতে বলতেন,আমি হয়তো কবিতাটা লিখতে পারতাম।
আলোচিত ব্লগ
আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন
=মনের হিংসা দূর করো রব=

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।