যদি এবং কেবল যদি ছেলে-মেয়েদের ব্রেক-আপ হয় কেবল মাত্র তখনই তাদেরকে অরিজিনাল প্রোফাইল পিক দিতে দেখা যায়।বাংলাদেশের ক্ষেত্রে অন্তত এই তথ্যটি অনেকাংশেই প্রমাণিত সত্য।ফেসবুক ঠিক এটাই বলে।
অরিজিনাল প্রোফাইল পিক দিতে পারার সাথে উদারতা কিংবা সত্যিকারের রোম্যান্টিকতার একটা মিলবন্ধন থেকে যায়। কারন ভালো থাকা আর রোম্যান্টিক থাকা এক কথা নয়,ফ্রেম বন্দী হলে মনে মনে ভালো থাকা যায়,রোম্যান্টিক হওয়ার চান্স পাওয়া যায় না।এখন যেমনটা আছো,উহু!এতোটা রোম্যান্টিক তুমি আগে কখনো ছিলে না।বিশ্বাস না হলে তোমার চারপাশে তাকিয়ে দেখো মানুষ,প্রকৃতি আরও বহুকিছু..
ফেম বন্দী না হয়েও ভালো,খারাপ কিংবা রোম্যান্টিক সবই থাকা যায়।
যাদের সরলতায় এবং যাদের পবিত্রতায় শুধু আমি নই বিশ্বের যেকোন আল্লাহ্'র বান্দা-বান্দীই মুগ্ধ।
ফ্রেম বন্দী হয়েও ‘অরুন্ডী’ (একান্ত নিজস্ব শব্দ,হাই-স্কুলে থাকতে শিখেছিলাম) মানে গোঁজামিল প্রেম মনগুলো দূষিত ফ্রেমেই বন্ধী থাকে এবং এক্ষেত্রে কেবল ভ্রষ্ট কৃষ্টিই তাদেরকে অনুপ্রাণিত করে থাকে।
বাঙ্গালিয়ানায় আমরা শতভাগ বিশুদ্ধ।বিদায় তথাকথিত ভালোবাসার মাস,বিদায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


