somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ : পৃথিবীর বিপন্নতম প্রাণী

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ শহরে আর মানুষ নেই, ঈশ্বরের আবাস আজ এখানে।
ঈশ্বর গ্রাম ছেড়েছেন, এখন শুধু মানুষের বাস সেখানে।

ধনঞ্জয় মুভি দেখে দু'দিন আগের একটা ঘটনা মনে পড়ে গেল। ঠিক মনে পড়া নয়, দু'দিন ধরে পেটে গুতোচ্ছিল। কিন্তু লিখতে ইচ্ছে করছিল না। ধনঞ্জয় শুধু সেটা উসকে দি'ছে।

আড়াই মাস পর দু'মাসের বকেয়া টিউশনির সালামি নিয়ে নিচে নেমেছি। রাস্তা ক্রস করে আসাদ অ্যাভিন্যুউ ধরে পূবে আসাদগেট যাব। তারপর নীলক্ষেতের বাস; হল। রাত আনুমানিক ন'টা। "জেব্রা-ক্রসিং" দিয়ে রোডের মাঝ বরাবর এসে খেয়াল হল, সম্মুখে স্কুল বাউন্ডারি ঘেঁষে জুবু-থুবু হয়ে কেউ একজন বসে আছে।
হাটা পথে যট্টুকু দেখা যায়, দেখে ক্রস করে চলে এলুম কিছু দূর। মনে হয় কিছু ভিক্ষা চাইছিল অস্পষ্ট স্বরে। ক্ষীণ নয়, লজ্জা-চাপা। খটকা লাগল, ফিরে গেলাম।

--"বুড়িমা, আপনার বাসা কই?"
জেলার নাম বলতে পারে না, উপজেলা জানে। আগে শুনিনি। শব্দ চয়ন আর বলার ঢঙে বুঝলুম, শহরে নতুন।

--"আপনার ছেলে-মেয়ে নেই?"
--"নেই।" মাথা নাড়িয়ে বলল। কিন্তু কথায় স্পষ্ট, --যারা মা'রে দেখে না তারা সন্তান নাকি!)
'পরক্ষণেই যেন নিজের কলিজার ৩২টি নাড়ী-ছেঁড়া যন্ত্রণাকে অস্বীকার করেছেন' মনে পড়ায় বললেন,

--"নিজেরাই চলতে পারে না।"

এই ফাঁকে উনার সম্মুখে দু'/তিনটে দু'/পাঁচ টাকার নোট পড়ে থাকতে দেখে, মনে হয় বুড়ির কাছে এখন সবচেয়ে দামি প্রশ্নটাই এবার করলাম।

--"রাতে খেয়েছেন কিছু?"

উনি আমার কথার উত্তর দেওয়ার সময় ছাড়া মাথা নিচু করে রাখছিলেন। এবার আর মাথা উঁচু হল না। আস্তে করে শুধু ডানে-বায়ে দু'বার নড়ল। মাস-শেষে পকেটের হাহাকার আমার পরিচিত, তাই এই নিঃশব্দের ভার বুঝতে কষ্ট হবার কথা না।

মানিব্যাগ দেখলাম, খুচরো নেই! রাজধানীর বুকে যারা ছেলে-পড়িয়ে পড়ে তারা জানে, টিউশনির টাকায় প্রায় সবটাই আস্ত নোট থাকে।

টাউন হলের দিকে ইশারা করে বুড়িকে বললাম,
--"ওখান থেকে কিছু খেয়ে নিয়েন।"

হাত বাড়িয়ে টাকাটা নিলেন। সোজা হবার আগে দেখলাম, নোটটা দেখে আমার পা'র দিকে একবার চাইলেন। চটিটার একটা ফিতে ছিঁড়ি ছিঁড়ি করছিল।
উনি একবার টাকার দিকে আরেকবার আমার মুখের দিকে চাইলেন। কী যেন একটা পাপবোধে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দ্রুত হাটা ধরলাম।

কিছু দূর গিয়ে "কী করে"- ভেবে ফিরে দেখি,
ডান হাতটায় নোটটা ধরে আছে আর বাঁ-হাতটা তার অশ্রু মোছায় ব্যস্ত।



ছবি: ইন্টারনেট

সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাবতে পারি না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪


আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×