somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দলিত দুঃখের সুখ

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিক্সা 'হুঁ হুঁ করে' ছুটেছে শেকেরটেক-আদাবরের রোড ধরে। রিক্সায় বসে ফোনে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেলা দেখছিলাম। অকস্মাৎ কাতর কণ্ঠে "মা'রে দু'টো টাকা দে.. ভাত খাবার টাকা দে..." শুনে ঘাড় ঘুরিয়ে দেখি বছর বাইশের এক পাগলী, পুরোটাই খালি গায়ে, একটা বাচ্চা কোলে ভিক্ষে মেগে ফিরেছে। পেট বসে গেছে ক্ষুধায়!

খালি গায়ে বলে কেউ ফিরে চাইছেও না, ভিক্ষে তো বহুত দূর কী বাত্! কী পরিমাণ সেন্স চলে গেলে একটা পাগলী উলঙ্গ হয়ে ঘুরতে পারে? অথচ কোলের ওই এক গোছা জুঁই (বাচ্চাটা) সাক্ষ্য দিচ্ছে-- এই পাগলী কাছে রাতের আঁধারে দিনের ফেরশতা(!) এসেছিল।
যিশু জন্ম দিয়ে গেছে!

তখন নোংরা, পাগলী, সামাজিক স্ট‍্যাটাস, ধর্ম ইত‍্যাদি ইত‍্যাদি আরো যত ভড়ং আছে সে সবের কিছুতেই বাঁধেনি।

ওইদিন আরেকটা জিনিসের বুঝ হলো। লজ্জাস্থান ঢাকার মতো সংজ্ঞা নেই, কিন্তু সন্তানকে দিব‍্যি রেখেছে বুকের কাছে আগলে! মা হয় আলাদা আলাদা কিন্তু মাতৃত্বের রূপ সার্বজনীন। এখন আপনার মনে যে প্রশ্ন উঁকি দিল, সেটা ভেবে পেছনে উঁকি দিলাম। পাগলীর পেটে মাতৃত্বের দাগ সব প্রশ্নের উত্তর দিয়ে দিল।

গত সপ্তাহে নুরজাহান রোডের দক্ষিণ মাথায় সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের কাছে এক পাগলী বসেছিল; সারা গায়ে মনুষ্য মল মেখে। মাছি ভন ভন করছে। নাকে কাপড় না গুঁজে যাওয়া কষ্টকর। কেউ ভিক্ষে দিচ্ছিল না। দেবেই বা কিভাবে?
অথচ সাহায্য ওরই বেশি দরকার ছিল; পরিচ্ছন্ন থাকার মতো হুশ নেই, মল-মাটির পার্থক্য ভুলে গেছে, নোংরা হয়ে আছে, বাড়িয়ে রাখা হাতেও মাছি বসছে। কেউ দেবে ভিক্ষা?
তাই তো ওর-ই বেশি দরকার। ক্ষুধার তো আর পাগল-ভালোর জ্ঞান নেই! ওর কাছে তো ধনী-গরিব, সুস্থ-বাতুল সবাই সমান।

একটা কথা ভেবে বড্ড অবাক লাগে। এদের কথা এখন আর কেউই ভাবে না, বলেও না।
এ যুগের কবিরা এসব দেখে না। দেখলেও লেখে না। হয়তো চোখে ময়লা পড়ার ভান করে, নয়তো নাকে কাপড় গুঁজে প্রস্থান করে। সবখানেই শুধু ভালোবাসা আর ভালোবাসা।
ভালোবাসা থাকায় দোষ নেই; বরং উচিৎ। কিন্তু সেই ভালোবাসার এক রতি পরিমাণও যদি এমনি কোন দুঃখী পাত্রে পড়তো; বিশ্বাস করেন, এতটুকুতেই সেই দুঃখের পাত্র ভরে উপচে পড়ে যেত!
সবখানেই এখন মানুষের বদলে শুধু মাংসের স্তুতি-বন্দনা। কবিদের চোখে মুখে লেগে থাকে প্রিয়ার লিপস্টিক! কলমের মুখ গুঁজে আছে প্রেমিকার বুকে। পীণোন্নত পয়োধরের পরতে পরতে ঘোরে তাদের চোখের লেখিনী। দুঃখীর কথা আসবে কেমন করে?

অনেক অনেক বছর আগে এদের মধ্যে ক'জন কবি এসে নেমেছিল। একজন তো এদের রুটি ব্যবস্থা করতে গিয়ে আঠারোতেই ধরা ছেড়েছে আরেকজন পড়েছে ট্রামের তলে। আরেকজন সব দেখে শুনে ক্ষেপে নিশ্চুপ অভিমানে শুয়ে আছে গহীন ব‍্যথার মাটি বুকে ধরে!

ভেবেছি, ভদ্রতার এই ভড়ং ছেড়ে
একদিন ফুটপাতে শোব
ঈশ্বর যাদের ক্ষুধায় মিশে একাকার
ওদের সেই "ঈশ্বর" পথে বসে খাব।
প্রেমিকার বুকের সুগন্ধি রুমালে আমার রুচি মরে গেছে।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×