somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলোপনা-১

০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





"সমাজটা একেবারে উচ্ছন্নে যাচ্ছে" বলার লোকের অভাব নেই। বরং বড্ড বেশি অভাব এই "সমাজকে স্বভাবে আনা"র লোকের।
এ সমাজের এখন সবচে' বেশি প্রয়োজন "আদর্শ।" এমন আদর্শ যা দেখে পরের প্রজন্ম (এখন স্কুল,কলেজে যারা) নিজেদের সুন্দর মানুষ রূপে গড়তে পারে।

চারদিকে এত এত খারাপ খবর নিউজ হয়, ভালো পথ খুঁজেই পাওয়া দায়! "অচেনা জায়গায় পথ হারিয়ে" আপনার যেমন লাগে সেটাই অনুভব করে এই ছোটরা। আপনি তখন যেমন ভুল পথে গিয়ে জীবনের সর্বস্ব খোয়াতে পারেন, এদের বেলায় তেমনটি হতেও পারে!

একটিবার ভেবে দেখুন তো, পত্রিকার ধর্ষণের খবর পড়ে কারো ওই পাপ সম্পর্কে, পাপী সম্পর্কে মনে ঘৃণা জন্মায় কি না?
আদৌও খারাপ লাগা তৈরি হয় কিনা?

কিংবা যে ৫/৭ বছরের শিশুকে যখন ব্লেড দিয়ে... তারপর গলা টিপে হত‍্যার খবর পড়েন, একবারও ভাবনায় আসে সেই শ্বাসরোধের অনুভূতি?
ভাবনায় আসে? আসে না। কারণ খবরটা এমনি ভাবে প্রচারিত হয়, হচ্ছে, এগুলো পড়ে সহানুভূতি, বিবেকের তাড়না, খারাপ লাগা...এগুলো তো দূরের কথা উল্টো পাঠক আলাদা সুড়সুড়ি অনুভব করতে পারে। তাদের ব‍্যবসা দরকার! ওদিকে এই ব‍্যবসায়ী চক্রে ওৎ পেতে থাকা খারাপ জন্তুগুলো চাইলেই আরো সুন্দর প্লান-পদ্ধতি পেয়ে যায়!
সবচে বড় ক্ষতি হয়, ছোটদের। যারা ভাবতে শেখে "এটাই তাহলে স্বাভাবিক।" এই ভাবনাগুলো আপনি কিভাবে পরিবর্তন করবেন?
যখন আমরা জানিই না কে কিভাবে ভাবছে?

উপায় একটাই,
একটা খারাপ খবরের বিপরীতে তিনটে ভালো কাজ করা। ছোট হোক তবুও করুন। এই ধরুন: মিথ্যে না বলা, বড়দের সালাম/নমস্কার করা, দোকানিকে ছেঁড়া টাকাটা ভালোর ভাঁজে লুকিয়ে না দিয়ে 'ভাই একটু ছেঁড়া আছে, দেখে নেন' বলে দেয়া, বয়স্ক-শিশুদের সাহায্য করা, বয়স্কদের সমীহ করে কথা বলা তা সে রিক্সাচালক হলেও... এমনি ছোট ছোট কাজ।

বাসায় এসে এসব নিয়ে গল্প করা, আলোচনা করা--যেন ছোটরা শিখতে পারে।

"ধুর! এসব হয়? পরের ছেলেমেয়ে শুধরানোর আমি কে! সব আমার কাঁধে কেন?"

--"কেন! আপনার ছোট-ভাইবোন নেই! ছেলে মেয়ে কোন কালে হবে না? তারা কোন সমাজে বড় হবে? তাদের জন্যে করবেন।"

--"এসব প্রচুর ঝামেলা!"

ভাইরে, ভালো কাজ কী ঝামেলা ছাড়া বিপদ ছাড়া হয় কখনো? নিজের ছেলেমেয়ের জন্যে তো এর থেকেও কত লোকে কত্ত কী করে! আপনি আমি এতটুকু পারবো না!"

তারপরও "বাসায় শিখিয়ে দেব"--ভেবে যারা বসে থাকবেন; মাথায় রাখুন, আপনার সন্তান যে সমাজের স্কুলে পড়বে, যে বন্ধুদের সাথে মিশবে, যে রাস্তা-দোকান-বাস-স্টেশনে যাবে ততক্ষণে সে সব নষ্টদের অধিকারে। পারবেন ঘরের বাঁধনে সমাজের করাল গ্রাস আটকে রাখতে?

তারপরও যারা ভাবছেন--"যা হবার হবে!"

তারা "ছেলের বখাটেপনা নিজে চোখে দেখে" আর "মেয়ে ধর্ষিত হবার খবর" শুনেও সেদিন বা-হাতের বুড়ো আঙুলটা চুষতে চুষতে "এ সমাজটা উচ্ছন্যে যাচ্ছে" বলার শক্তি সঞ্চয় করুন।

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১:১০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×