আমোদ
২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'টিপ টিপ'__তারপর
কিল পড়ে দুদ্দাড়।
টিন চাল মাঠ খাল
আমোদে বর্ষার।
পিঠ কিল পিঠ কিল
এক কিলে দাঁত খিল্।
তরু মরুৎ লড়ে যায়
সব্বার খেতে ভয়
বাতাসের জোর কিল।
আমি ভাই মেরেছি
গোটা চার তিনটা
মেঝো মেঘের কিলে গেছে
কলা পাতার কানটা।
গুড় গুড়, গুড় গুড়
গুড়ো মেঘের বান সুর
ঈশানীর মুখ ভারে
বজ্রের চড়া শূর।
রিমঝিম রিমঝিম
শামুকের সব ডিম
ফুটে গেছে বর্ষায়
ওদিকে তো ওই ঠায়
কুনোর বাসাটা ভেসে
'উঁয়ো উঁয়ো'__ কাতরায়।
খলবল খলবল
কই পুঁটির সার চল
ব্যাঙেদের ঘ্যাঙ ঘ্যাঙে
ধরে আসে কানটা
পুঁটির গুঁতোতে গেছে
বুড়ো ব্যাঙের ঠ্যাঙটা।
'হিশ্ হিশ্'__ ফিসফিস
ওই দেখো আশীবিষ
'চুপ চুপ'__ সবটা।
'ওর এখন বিষ নেই
দাঁত নেই, ফোঁস নেই
দেখো ভোঁতা লেজটা!'
খই গাছ ব্যাঙ মাছ
সবে মিলে ভিজবে
আমি শুধু হলে বা'র
মা নাকি বকবে।
পথ্যেটা খুব তেঁতো
জোর করে গিলে নেই
জ্বর-কাশি গেলে মিশি
পথে-মাঠে ভিজবোই।
জানালায় বসে বসে
খেলা দেখি বর্ষার
অসুখের এই ভিড়ে
কী আর আছে করবার।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২০ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুন